সপ্তমীর সকালে কাছাড়ের দুধপাতিলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবতীর, সঙ্কটজনক চারজন

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর: শারদীয় দুর্গোৎসবের আনন্দের মধ্যেই বিষাদের ছায়া নেমে এল কাছাড় জেলায়। সপ্তমীর সকালে পুজো দেখতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবতী। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত যুবতীর নাম পঞ্চালী চক্রবর্তী। তিনি শিলচরের ঘুংগুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়…

Read More

টান্টু বাংঙ্গালপুরে নতুন মন্দিরের শিলান্যাস ও শাড়ি বিতরণ, মানবতা ও সৌহার্দ্যের বার্তা জুবাইর আনামের

বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : টান্টু বাংঙ্গালপুর: মানবতা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে টান্টু বাংঙ্গালপুরে আয়োজিত নতুন মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান এবং দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ কর্মসূচিতে উপস্থিত হলেন আলগাপুর-কাটলিছড়ার বিধায়ক জুবাইর আনাম মজুমদার।নতুন মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে শাড়ি বিতরণ কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে…

Read More

১২৯ বছরেও ‘বাড়ির মেয়ে’ দুর্গা, চৌধুরীবাড়ির পুজোয় অটুট ঐতিহ্য

দীপ দেব, শিলচর।  বরাক তরঙ্গ, ১৮ অক্টোবর : সময়ের সঙ্গে বদলেছে বাড়ির ঠিকানা, পরিবর্তন এসেছে পুজোর রীতিতেও। মাটির প্রতিমার পরিবর্তে এসেছে নিমকাঠের স্থায়ী মূর্তি, বন্ধ হয়েছে মহিষ বলির প্রথা। তবু ১২৯ বছর ধরে অটুট রয়েছে চৌধুরীবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য। পরিবারের কাছে দেবী দুর্গা শুধুই আরাধ্য দেবী নন, তিনি ঘরের মেয়ে, যাঁর আগমনে প্রতি বছর আনন্দে মেতে ওঠেন…

Read More

মহাসপ্তমীতে দুঃস্থ ও পরিশ্রমী মহিলাদের হাতে শাড়ি ও উপহার তুলে দিল ছন্দনীড়

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে মহাসপ্তমীর পুণ্যলগ্নে এক মানবিক উদ্যোগ গ্রহণ করল ছন্দনীড় সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। শনিবার সকালে শিলচরের জেল রোড বাজারে জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করে চলা কয়েকজন দুঃস্থ মহিলার হাতে শাড়ি-কাপড় ও উপহার তুলে দেন সংস্থার সদস্যরা। পাশাপাশি বিশিষ্ট প্রতিবন্ধী সংগীতশিল্পী হরি দাসকেও উপহার…

Read More

অসম সাহিত্য সভার ‘বরাকরত্ন’ উপাধি পাচ্ছেন অমলেন্দু

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : কাছাড় জেলার শিলচরের জিসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক ও নাগরিক ড. অমলেন্দু ভট্টাচার্যকে এ বছর ‘বরাকরত্ন’ উপাধিতে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে অসম সাহিত্য সভা। এক প্রেস বিজ্ঞপ্তিতে অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক দেবজিৎ বরা আজ এ কথা জানিয়েছেন। তিনি জানান, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সমন্বয়ের সেতুবন্ধন গড়ে…

Read More

শিলচরে মহাসপ্তমীর রাতে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢল, আলোকসজ্জায় সেজেছে শহর

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীকে কেন্দ্র করে আনন্দ-উৎসবে মেতে উঠেছে বরাক উপত্যকা তথা কাছাড় জেলার গ্রামাঞ্চল ও শিলচর শহর। দেবী দুর্গার আগমনে উৎসবের আবহে মুখরিত গোটা শহর। শনিবার মহাসপ্তমীর রাতে শিলচরের বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের পুজো মণ্ডপগুলিও বর্ণাঢ্য আলোকসজ্জা ও আকর্ষণীয় সাজে…

Read More

পালংঘাট ন্যাশনাল ক্লাবের কাঁচের দুর্গাপ্রতিমা নজর কাড়ছে, দর্শনার্থীদের ভিড়

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শিউলির সুবাস, ঢাকের বাদ্যি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে শারদীয় দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে কাছাড় জেলার ধলাই কেন্দ্র। শনিবার মহাসপ্তমী উপলক্ষে ধলাইয়ের বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় রীতিনীতি ও পরম্পরা মেনে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আরাধনা। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পুরোহিতদের মন্ত্রোচ্চারণ ও ভক্তদের পুষ্পাঞ্জলি নিবেদনে উৎসবমুখর…

Read More

মহাসপ্তমীতে সপরিবারে দেবী দুর্গার পুষ্পাঞ্জলি অর্পণ মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : শিউলির স্নিগ্ধ সুবাস, ঢাকের ছন্দময় বাদ্যি, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত শারদীয় দুর্গোৎসবের আবহে মহাসপ্তমীর পুণ্যলগ্নে দেবী দুর্গার আরাধনায় সামিল হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার নিজের শহর শ্রীভূমির শহরতলিতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী দুর্গাপুজো মণ্ডপে সপরিবারে…

Read More

অষ্টমীতে শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী, পরিদর্শন করবেন আটটি দুর্গাপুজা মণ্ডপ

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মহাষ্টমী বা দুর্গোৎসবের আবহে সোমবার শিলচর সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। সফরসূচি অনুযায়ী, তিনি শিলচর শহরের আটটি দুর্গাপুজা মণ্ডপ পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রশাসনিক মহলে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে শিলচর বিমানবন্দরে পৌঁছবেন। সকাল ১০টায় বিমানবন্দর থেকে রওনা হয়ে…

Read More

সোনাইয়ে হৃদয়ের উদ্যোগে দুঃস্থদের মধ্যে দুর্গাপুজার বস্ত্র বিতরণ

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : দুর্গাপুজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে শিলচরের প্রথম সারির স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সোনাই শহরের আর্থিকভাবে দুর্বল ও অসহায় পুরুষ, মহিলা, শিশু এবং যুবকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সহযোগিতা ও অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সোনাই ঈদ মিলন উৎসব উদযাপন কমিটি। প্রতি…

Read More