আলফা (স্বাধীন) নেতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, আটক চার

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : আলফা (স্বাধীন) নেতা আদ্যমান অসমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার অভিযোগে চারজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে চড়াইদেও জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন—সাপেখাতির মহেশ্বর কেওট, সাপেখাতিরই রহণ পথারের কনক গগৈ, বরহাটের রাহুল মহন এবং মাহমরার বলিন বর্মা। আটক চারজনকেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ সময় ধরে…

Read More

জলাভূমি বাঁচলে অসম বাঁচবে”—বিধানসভায় কৃষ্ণেন্দু পালের ঐতিহাসিক বার্তা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ক্ষুদ্র জলাশয় থেকে বড় স্বপ্ন, অসমের মৎস্য উৎপাদনে বিপ্লব আনতে সরকারের বৃহৎ উদ্যোগ।জৈব বৈচিত্র্য রক্ষায় আদর্শ মডেল হতে চলেছে বলেন অসম বিধানসভায় আশাবাদী মন্ত্রী কৃষ্ণেন্দুর। বিধানসভার শীতকালীন অধিবেশন ২০২৫–২৬-এর দ্বিতীয় দিন বুধবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনার সাক্ষী হয়। এদিন পাথারকান্দি বিধায়ক তথা রাজ্যের মীন, পশুপালন, ভেটেনারি ও পূর্ত বিভাগের…

Read More

ছয় সম্প্রদায়কে এসটি মর্যাদা দিতে মন্ত্রিসভার অনুমোদন

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : অসমের ছয়টি বৃহৎ সম্প্রদায়কে নির্ধারিত উপজাতি (এসটি) মর্যাদা প্রদানের প্রস্তাবকে অনুমোদন জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য অন্যান্য সিদ্ধান্ত হিসেবে মুগা জাদুঘর নির্মাণ এবং মহার্ঘ্য সেবাকেন্দ্রের শিক্ষক নিয়োগ ও পরিষেবা-সম্পর্কিত নতুন বিধিমালা অনুমোদিত হয়েছে।…

Read More

লাহরিঘাটে ই-রিকশার ধাক্কায় হত শিশু

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত ভূঞাবাড়ি গ্রামে একটি দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার দিনের ১২ নাগাদ অঙ্গনওয়াড়ি বিদ্যালয় থেকে একটি শিশু নিজের বাড়িতে আসার সময় তীব্র বেগে একটি ই-রিকশা ধাক্কা মারে এবং দুর্ঘটনায় শিশুটি গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা শিশুটিকে লাহরিঘাট আদর্শ মহাত্মা গান্ধী মডেল হসপিটালে…

Read More

অধিবেশনের দ্বিতীয় দিনে ১০টি বিল পেশ, স্থাপিত হবে আরও দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে, বুধবার মোট ১০টি বিল পেশ করা হয়। এর মধ্যে দু’টি নতুন বিল এবং আটটি সংশোধনী বিল অন্তর্ভুক্ত। সমস্ত বিলই সদনে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। তিনি যে দুইটি নতুন বিল পেশ করেন, সেগুলো হলো নেরিম বিশ্ববিদ্যালয় বিল, ২০২৫ এবং আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় বিল,…

Read More

পুলিশের জালে জেহাদি, তেহরিক-এ তালিবান ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে যোগসূত্র

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : রাজ্যে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ঘটনা। গোপনে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি দেশবিরোধী চক্র। দরং জেলার খারুপেটিয়ায় এক জেহাদিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মুনসের আলি নামের ওই জেহাদিকে আটক করা হয়। তেহরিক-এ-তালিবান পাকিস্তান নামের পাক জেহাদি সংগঠনের সঙ্গে মুনসেরের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে তার…

Read More

চোরাচালানবিরোধী বিশেষ অভিযান কামরূপ পুলিশের, উদ্ধার ৩০ লক্ষ টাকারও বেশি সামগ্রী

বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : দক্ষিণ কামরূপের গরৈমারির আচলপাড়ায়  এক অভিযানে বিরাট সাফল্য পেল কামরূপ পুলিশ। আচলপাড়ায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কামরূপ জেলা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ চোরাই মালামাল, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লক্ষ টাকারও বেশি। সূত্র অনুযায়ী, কামরূপ জেলা পুলিশের এক বৃহৎ দল আচলপাড়ার ফশজুর রহমান নামের এক…

Read More

সিপিএম বিধায়ক মনোরঞ্জন তালুকদারের ভাইরাল ফোনকল, মামলার নির্দেশ অধ্যক্ষের

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : মঙ্গলবার থেকে শুরু হওয়া অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের গাম্ভীর্যের মাঝেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সরভোগের বিধায়ক মনোরঞ্জন তালুকদারের একটি ভাইরাল ফোনকল। বিধায়কের বিরুদ্ধে ওঠা অর্থ দাবির অভিযোগকে গুরুত্ব সহকারে নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিত দৈমারির নির্দেশে বিষয়টি নিয়ে মামলাও রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে, অভিযোগের সত্যতা যাচাই করতে…

Read More

এপিডিসিএলকে ক্ৰয় করার দীৰ্ঘমেয়াদি চুক্তি সম্পর্কে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া কনজুমার্স অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : ধনকুবের আদানির ব্যক্তিমালিকানাধীন তাপ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি আদানি পাওয়ার লিমিটেডের উদ্যোগে অসমের ধুবড়ি জেলার চাপরে স্থাপিত হতে যাওয়া তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ রাজ্যের সরকারি বিদ্যুৎ বিতরণ কোম্পানি এপিডিসিএলকে ক্ৰয় করার দীৰ্ঘমেয়াদি চুক্তি সম্পর্কে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার  অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে…

Read More

জুবিন গর্গ হত্যাকাণ্ডে উত্তাল বিধানসভা, “এটি পরিকল্পিত খুন” বললেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই শিল্পী জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যায়বিচারের দাবিতে বিরোধীরা তীব্র প্রতিবাদ ও বক্তব্য রাখে। এরপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় জুবিন গর্গের মৃত্যুকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে বলেন, “জুবিন গর্গকে হত্যা করা হয়েছিল, এটি কোনও অবহেলা নয়।” মুখ্যমন্ত্রীর বক্তব্য…

Read More