কার্বি আংলঙের সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ এসইউসিআইর

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : কার্বি আংলঙের সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বার্তায় বলেন যে কার্বি আংলংয়ে দীর্ঘদিন ধরে চলা শোষণ, নির্যাতন, বঞ্চনা ও ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীদের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে জনগণের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল তা বিপথে পরিচালিত করতেই উগ্র প্রাদেশিকতাবাদী শক্তিকে…

Read More

ট্রাক-ম্যাজিকের সংঘর্ষ, হত ১

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : পৰ্বতঝোরার মাক্রীঝোরায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি ডিএমসিএইচ (DMCH)-এ পাঠানো হয়েছে।নিহত ব্যক্তির পরিচয় গিয়াস উদ্দিন (৫০) হিসেবে জানা গেছে। আহত দু’জন হলেন লালচান্দ শেখ ও রেহান মুস্তাফিক। ১৭ নম্বর জাতীয় সড়কে একটি মালবাহী ট্রাক ও একটি মালবাহী…

Read More

পশ্চিম কার্বি আংলঙের পরিস্থিতি নিয়ন্ত্রণে

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : আজ সকালে পশ্চিম কার্বি আংলং জেলার খেরেনির পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, সে জন্য খেরেনি ও আশপাশের সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর টহল বাড়ানো হয়েছে।এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলে…

Read More

সামাজিক মাধ্যমে পোস্ট, আরও এক যুবক গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : বাংলাদেশে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের ওপর মৌলবাদীদের পাশবিক নির্যাতনের ঘটনাকে সামাজিক মাধ্যমে সমর্থন করা আরও এক যুবককে গ্রেফতার করল অসম পুলিশ। গৌরীপুর পুলিশ বুধবার ধুবড়ি জেলার গৌরীপুরের বানিয়ামারি ষষ্ঠ খণ্ড গ্রাম থেকে বাবুল হোসেন নামে এক তথাকথিত ইউটিউবারকে গ্রেফতার করেছে। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু যুবককে গাছে হাত-পা বেঁধে অত্যন্ত…

Read More

ঢেকিয়াজুলির বেলশিরিতে হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : ঢেকিয়াজুলির বেলশিরি এলাকায় হাতির আক্রমণে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ৮০ বছর বয়সি শশীমহন মণ্ডল বলে জানা গেছে। মঙ্গলবার ভোররাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বাড়ির বাইরে বেরোনোর সময় আচমকাই একটি বন্য হাতির মুখোমুখি হন শশীমহন মণ্ডল। মুহূর্তের মধ্যেই হাতিটি তাকে পায়ে পিষ্ট করে। গুরুতর…

Read More

পশ্চিম কার্বিতে পরিস্থিতি ভয়াবহ, জীবন্ত দগ্ধ প্রতিবন্ধী বাঙালি যুবক, আইজিপি-সহ আহত ৩৯

বিশেষ প্রতিবেদক, হাফলং।বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : পশ্চিম কার্বির পরিস্থিতি ভয়াবহ। ‘বহিরাগতদের’ উচ্ছেদের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন চূড়ান্ত হিংসাত্মক রূপ নিয়েছে এবং মঙ্গলবার এক প্রতিবন্ধী বাঙালি যুবককে আন্দোলনকারীরা জীবন্ত পুড়িয়ে মেরেছে। এছাড়া পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক প্রতিবাদকারী এবং স্থানীয়দের আক্রমণে গুরুতরভাবে জখম হয়েছেন আইজিপি অখিলেশ কুমার সিং সহ অন্তত ৩৮ জন পুলিশ এবং…

Read More

পশ্চিম কার্বি উত্তপ্ত : এক প্রতিবাদকারীর মৃত্যু, বদলি এএসপি, বন্ধ ইন্টারনেট

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : কার্বি আংলং জেলার খেরনি এলাকা থেকে উদ্বেগজনক খবর সামনে এসেছে। সর্বশেষ খবরে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় একজন প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ‘প্রতিদিন টাইম’ সূত্রে জানা যায়, খেরনি মডেল হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিবাদকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গুরুতর আহত অবস্থায় আরও…

Read More

উত্তপ্ত পশ্চিম কার্বি, বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত, পুড়ল একাধিক বাইক

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : পশ্চিম কার্বি আংলং জেলার খেরেনিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকা পুলিশের উপর বিক্ষোভকারীরা পাথর ছোড়ে। পাথর নিক্ষেপের ফলে বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশকে শূন্যে গুলি চালাতে বাধ্য হতে হয়। এলাকায় ফের শান্তি ফেরাতে মন্ত্রী ডাঃ রণোজ পেগু ও অসম পুলিশের…

Read More

বাংলাদেশের ঘটনা নিয়ে বিতর্ক ভিডিও পোস্ট, আটক যুবক

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বাংলাদেশে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর অনুযায়ী, রঙ্গিয়ার ৩ নম্বর ওয়ার্ডের যুবক মহম্মদ সৈফ আখতার আলিকে থানায় আটক করা হয়েছে। সৈফ আখতার আলি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট “Bollo Chaiwala” থেকে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন, যার মধ্যে…

Read More

উত্তপ্ত কার্বি, তুলিরাম রংহাঙের বাসভবনে অগ্নিসংযোগ

বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : প্রতিবাদের নামে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়ি কার্বি ভূমি। কার্বি আংলঙের একাধিক সংগঠন একত্রিত হয়ে প্রায় এক সপ্তাহ ধরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছিল। রবিবার এক প্রতিবাদকারীকে পুলিশ আটক করাকে কেন্দ্র করে সোমবার একাংশ বিক্ষোভকারীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ দিন কার্বি আংলঙের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাঙের ডংকামকামস্থিত পূর্বতন বাসভবন,…

Read More