প্রেমিক-প্রেমিকার মরণঝাঁপ, নতুন শরাইঘাট সেতুতে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৯ মার্চ : গুয়াহাটির নতুন শরাইঘাট সেতুতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গেছে, সেতুর রেলিং পার হয়ে এক যুবতী ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তার পরপরই যুবতীর পিছনে ঝাঁপ দেন তার প্রেমিকও। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত ওই দুই যুবক-যুবতীর কোনও সন্ধান মেলেনি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা জালুকবাড়ি দিক থেকে এসে সেতু থেকে ব্রহ্মপুত্রে…

Read More

ভেঙে গেল কংগ্রেস ও রাইজর দলের জোট

বরাক তরঙ্গ, ৮ মার্চ : অবশেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল কংগ্রেস ও রাইজর দলের জোট। কাজিরাঙায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। জোট ভাঙার প্রসঙ্গে গৌরব গগৈ ও রকিবুল হোসেনের উপর দোষ চাপিয়ে প্রদ্যুৎ বরদলৈকে ক্লিনচিট দেওয়ার চেষ্টা করেন তিনি। জোট ভাঙার জন্য গৌরব গগৈ ও রকিবুল হোসেনকেই দায়ী করেন অখিল গগৈ।…

Read More

বড়ো হাফলঙে সড়ক দুর্ঘটনা, নিহত ৩

বরাক তরঙ্গ, ৭ মার্চ : ডিমা হাসাওয়ে জেলার থানার অন্তর্গত বড়ো হাফলং এলাকায় শনিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, লামডিং থেকে হাফলংমুখী এএস ০৮ সি ৪৪০৯ নম্বরের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে ছিটকে পড়ে যায়। পরে গাড়িটি উল্টে…

Read More

সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার চার

বরাক তরঙ্গ, ৬ মার্চ : অসম-নাগাল্যান্ড সীমান্তের কাছে চরাইদেও জেলার সিংলৌ পাথার টঙিয়া গ্রাম থেকে চারটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিচয় চিন্না তান্তি, অজয় তান্তি, চুকখরা মুন্ডা এবং সুরেশ তান্তি। তারা সকলেই টঙিয়া গ্রামের বাসিন্দা। চরাইদেও সিআরপিএফ এনইজেড কিউএটি–২ ইউনিটের পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত শিকারিদের কাছ থেকে চারটি…

Read More

উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে

বরাক তরঙ্গ, ৬ মার্চ : অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ উচ্চমাধ্যমিক প্ৰথম বর্ষের শিক্ষাৰ্থীদের উত্তীর্ণ হওয়ার ন্যূনতম নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২ মার্চ জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে উত্তীর্ণ হতে শিক্ষার্থীদের কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর পেতে হবে। এর আগে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ছিল ৩০ শতাংশ। পরিষদের মতে, নতুন…

Read More

অগপ-র কেন্দ্রীয় অর্থ সম্পাদক জয়ন্ত খাউন্ডের পদত্যাগ

বরাক তরঙ্গ, ৬ মার্চ : অগপ-র কেন্দ্রীয় অর্থ সম্পাদক জয়ন্ত খাউন্ড পদত্যাগ করেছেন। লখিমপুরের রঙানদী কেন্দ্র থেকে অগপের সম্ভাব্য প্রার্থী জয়ন্ত খাউন্ড দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার হঠাৎ তাঁর পদত্যাগে দলের অভ্যন্তরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অগপের অর্থ সম্পাদক জয়ন্ত খাউন্ড দলের সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার তিনি দলের সভাপতি অতুল…

Read More

UPSC : শীর্ষে রাজস্থানের অনুজ, রয়েছেন অসমের তিন সন্তান

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শুক্রবার প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় লোকসেবা কমিশনের সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর ফলাফল। মোট ৯৫৮ জন নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে UPSC। এর মধ্যে অসমের তিন সন্তান স্থান করে নিয়েছেন। এবারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন রাজস্থানের অনুজ অগ্নিহোত্রী। দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজেশ্বরী শোভে এম। তৃতীয়…

Read More

কার্বি আংলঙে যুদ্ধবিমান ভেঙে দুই পাইলটের মৃত্যু

বরাক তরঙ্গ, ৬ মার্চ : প্রশিক্ষণ অভিযানের সময় হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছিল। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলেই আশঙ্কা করেছিল ভারতীয় বায়ুসেনা। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। যুদ্ধবিমান ভেঙে পড়ে দুই পাইলটের মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুক্রবার নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুর্গকর।…

Read More

কার্বি আংলঙে ভূ-পতিত যুদ্ধবিমান নিয়ে তথ্য প্রকাশ করল ভারতীয় বায়ুসেনা

বরাক তরঙ্গ, ৫ মার্চ : কার্বি আংলঙ জেলায় ভূ-পতিত যুদ্ধবিমানকে ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে ভারতীয় বায়ুসেনা। জানা গেছে, যুদ্ধবিমানটি ছিল সুখোই-৩০। বায়ুসেনা সূত্রে জানা যায়, যুদ্ধবিমানটি যোরহাট থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য অনুযায়ী, রাত ৭টা ৪২ মিনিটে শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপর থেকেই…

Read More

অসমের আকাশে নিখোঁজ সুখোই যুদ্ধবিমান

৫ মার্চ : অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। ভারতীয় বায়ুসেনার (IAF) একটি অত্যাধুনিক সুখোই Su-30MKI (Sukhoi Su-30MKI) যুদ্ধবিমান বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাডারের নজরদারি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছে। বিমানটির খোঁজে জোরকদমে তল্লাশি শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। প্রাথমিক খবর অনুযায়ী, যুদ্ধবিমানটি অসমের জোরহাট থেকে উড়েছিল এবং সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট নাগাদ র‍্যাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন…

Read More