রাজ্যে দু’দিনের সফরেস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাগত মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : দু’দিনের সফরে অসমে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মা কামাখ্যা ও শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার পবিত্র ভূমি অসমে আন্তরিক স্বাগত জানাই। তাঁর এই সফরের মাধ্যমে অসমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে।…

Read More

রাতেই আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : প্রধানমন্ত্রীর পর অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাত প্রায় ৮টার দিকে তিনি গুয়াহাটিতে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে, একই সময়ে গুয়াহাটিতে  পৌঁছাবেন তেজস্বী সূর্যও। ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি আগামীকাল অনুষ্ঠিতব্য যুব সম্মেলনে অংশগ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই যুব…

Read More

নগাঁওয়ে দিনদুপুরে অস্ত্রের মুখে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ৪ লক্ষাধিক টাকা লুট

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : অসমের নগাঁও শহরের কাছাকাছি দিনদুপুরে দুষ্কৃতীদের একটি দল পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগাঁওয়ের শলমারি তিনিআলি ও টাউন তেলায়াগাঁওয়ের মাঝামাঝি এলাকায় এই দুঃসাহসিক লুটের ঘটনা সংঘটিত হয়। জানা গেছে, সাতজন মহিলার কাছ থেকে…

Read More

বরপেটায় ফের গ্রেফতার এক জেহাদি

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বরপেটা থেকে আবারও এক জেহাদিকে গ্রেফতার করেছে এসটিএফ (STF)। গ্রেফতার হওয়া জেহাদির নাম মুস্তাফিজুর বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া দুই জেহাদির স্বীকারোক্তির ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানের সময়ই এসটিএফের জালে ধরা পড়ে এই দুর্ধর্ষ জেহাদি। তদন্তকারী সংস্থার মতে, অসমে আসন্ন নির্বাচনের আগে বড় ধরনের…

Read More

কার্বি আংলংয়ের বোকাজানে গাছে ধাক্কা বাসের, নিহত চালকসহ চার

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : কার্বি আংলং জেলার বোকাজানে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। বোকাজানে শনিবার ভোরের দিকে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পবিত্র রমজান মাসের মধ্যেই এই দুর্ঘটনা ঘটায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।…

Read More

এপ্রিল থেকে গুয়াহাটির সঙ্গে সংযুক্ত হবে রয়্যাল ভুটান এয়ারলাইনস ড্রুকএয়ার

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : সিঙ্গাপুর ও ব্যাংকক ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের জন্য সুখবর। রয়্যাল ভুটান এয়ারলাইনস ড্রুক এয়ার আকাশপথে সংযোগ আরও শক্তিশালী করতে নতুন আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ঘোষণা করেছে। আগামী এপ্রিল মাস থেকে এই পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে। এয়ারলাইনসটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভুটানের পারো থেকে গুয়াহাটি হয়ে ব্যাংকক এবং সিঙ্গাপুরে…

Read More

মরিগাঁও শিক্ষা বিভাগের উদ্যোগে জীবন দক্ষতা বিকাশ নিয়ে কর্মশালা

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : মরিগাঁও জেলার শিক্ষা বিভাগের উদ্যোগে এবং ম্যাজিক বাস ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় জীবন দক্ষতা বিকাশের ওপর একটি বিশেষ পরামর্শদাতা কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরিগাঁও জেলার অতিরিক্ত জেলা কমিশনার অনুসূয়া শর্মা, জেলা প্রকল্পের আধিকারিক রোহিনীকুমার দত্ত, ম্যাজিক বাস ইন্ডিয়া ফাউন্ডেশনের রাজ্যিক প্রধান অভয়কুমার ঠাকুর, নোডাল শিক্ষক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং…

Read More

লাহরিঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুলের কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : মরিগাঁও জেলার লাহরিঘাট সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গনে একটি কমিউনিটি হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শুক্রবার রাজাগাধোয়া জেলা পরিষদের সদস্যা ও আইনজীবী সাবিকুন নাহারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভিত্তিপ্রস্তরের অনুষ্ঠানটি উদ্বোধন করেন। জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে পঞ্চদশ অর্থ কমিশনের ২০২৪-২০২৫ বর্ষের বরাদ্দকৃত ১২ লক্ষ টাকা কমিউনিটি হলের নির্মাণে ব্যয় হবে। অনুষ্ঠানে জেলা…

Read More

গুয়াহাটি থেকে ভার্চুয়ালি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : শুক্রবার গুয়াহাটি থেকে ভার্চুয়ালি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রায় ৪৭ হাজার ৮০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। একই সঙ্গে বিটিসি অঞ্চলে চারটি উড়ালপুল এবং দু’টি সেতুর ভূমিপূজনও করেন প্রধানমন্ত্রী। জানা গেছে, বিটিসি এলাকায় চারটি ফ্লাইওভার, দু’টি সেতু, ছয়টি সড়ক এবং…

Read More

প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর কোকরাঝার সফর বাতিল

বরাক তরঙ্গ, ১৩ মার্চ : প্রতিকূল আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোকরাঝার সফর বাতিল করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই কোকরাঝারে অবিরাম ভারী বৃষ্টিপাত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়। জানা গেছে, পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি গুয়াহাটিতে উড়ে যাবেন। গুয়াহাটি থেকে ভার্চুয়ালি বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) সহ সমগ্র অসমের জন্য একাধিক নতুন…

Read More