বিজেপির দুর্গ ধসে নতুন ইতিহাস! বাঁকিপুর উপনির্বাচনে বড় জয়ে বাজিমাত প্রশান্ত কিশোরের

Spread the news

আগস্ট : বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক মহা-উলটপুরাণ! দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির (BJP) অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত পাটনার ঐতিহাসিক বাঁকিপুর (Bankipur) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিজেপির এই ঐতিহ্যবাহী আসন হাতছাড়া হওয়া বিহার রাজনীতির সমীকরণকে রাতারাতি বদলে দিল। বিজেপি প্রার্থী নীরজ কুমারকে ১৮,৯৫৩ ভোটে হারিয়ে এই জয় ছিনিয়ে নেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৩,২০৩। নীরজ কুমার পেয়েছেন ৪৪,২৫০টি ভোট। ১৪,০৮৫টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আরজেডি(RJD)-র রেখা কুমারী।

ভোট গণনা শুরুর পর থেকেই বিজেপি প্রার্থীর ওপর চাপ বজায় রাখেন প্রশান্ত কিশোর। প্রতিটি গণনার রাউন্ডেই নিজের জয়ের ব্যবধান ক্রমাগত বাড়াতে থাকেন তিনি। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীকে বিরাট ভোটের ব্যবধানে হারিয়ে বিশাল জয় হাসিল করেন জন সুরাজ প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *