বাইক ও স্কুটির মুখোমুখি, হত ১

Spread the news

বরাক তরঙ্গ, ৪ জুন : তীব্র গতির বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির। মঙ্গলদৈয়ের ১৫ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটির আরোহী বিদ্যুৎ রাজবংশীর। জানা গেছে, দ্রুতগতিতে আসা একটি বাইক ও একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় স্কুটির আরোহী বিদ্যুৎ রাজবংশী গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে, বাইকে থাকা দুই আরোহীও গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *