বরাক তরঙ্গ, ৪ জুন : সহজেই সেমি ফাইনালে পৌঁছে গেল বাপ্পন এফসি। ভাগাবাজার পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল টুর্নামেন্টে ৭-০ গোলের ব্যবধানে শক্তিশালী দল রাজঘাট এফসিকে হারালো বাপ্পন এফসি। বৃহস্পতিবার রাজঘাট রাজীব গান্ধি স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় বাপ্পন এফসি ও রাজঘাট এফসি। ম্যাচে হ্যাটট্রিক সহ চারটি গোল করেন বিন্দা। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণে একপেশে হয়ে যায়। ম্যাচের প্রথমার্ধ্বে ২-০ গোলে এগিয়ে যায় বাপ্পন এফসি। দ্বিতীয়ার্ধের খেলায় আরও ৫টি গোল করে মোট ৭-০ গোলে জয়ী হয় তারা।

দলের হয়ে একাই চার গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাপ্পন এফসি দলের বিন্দা। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সহিদ আহমদ বড়ভূইয়া ও মজিবুর রহমান তালুকদার। এছাড়া এদিনের ম্যাচের দুর্দান্ত পারফরমেন্সের জন্য পুরষ্কৃত হন এমুয়ানেল। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন জিপি সভাপতি সামসুল আলম লস্কর, হোসেনুর রহমান লস্কর, এসাম উদ্দিন বড়ভূইয়া। শুক্রবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে চান্নিঘাট এফসি বনাম আঞ্জুমা এন্টারপ্রাইজ।



