baraktaranga.com

ভাবীকালের সপ্তরাজ রঙ্গ উৎসব ২৮ ফেব্রুয়ারি থেকে

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : ভাবীকালের ৪২ বছর পূর্তি উপলক্ষে সপ্তরাজ রঙ্গ উৎসব শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। চলবে ২ মার্চ পর্যন্ত। উৎসবে এবার রয়েছে একটি বিশেষ আয়োজন “নাট্য ক্রিয়ার নানা মাত্রা: অনুশীলনের দর্পণে” শীর্ষক একটি আলোচনা চক্র। সেটি হবে স্থানীয় মধ্যসহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে, আগামী ১ মার্চ। তাতে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করবেন ১২ জন…

Read More

আইরংমারা বাজারে ইয়াসি কার্যালয়ের উদ্বোধন সঞ্জীব রায়ের

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : ‘ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস (ইয়াসি)’ সমাজসেবার ক্ষেত্রে আরও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। কাছাড় জেলার শিলকুরি চা-বাগান থেকে বৃহত্তর ধোয়ারবন্দ এলাকাবাসীর সেবার উদ্দেশ্যে ইয়াসির আরও একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এই কার্যালয়টি ইয়াসি আইরংমারা জিপি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে। সোমবার আইরংমারা বাজারে ফিতা কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইয়াসি কেন্দ্রীয়…

Read More

হাইলাকান্দিতে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায় আসন্ন বর্ষা মরশুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের আগাম প্রস্তুতি নিতে মঙ্গলবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে সব বিভাগকে সম্ভাব্য বন্যায় উদ্ধার ও ত্রান কাজের জন্য তাদের নিজ নিজ আগাম প্রস্তুতির রূপরেখা তৈরি করে রাখাতে বলা…

Read More

সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর ওপর প্রাণঘাতী হামলার নিন্দা করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস মুখপাত্রের

বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : সংবাদকর্মী সুরজিৎ চক্রবর্তীর উপর ভূ-মাফিয়াদের প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেস। সংগঠনের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে এই হামলার তীব্র ভাষায় ধিক্কার জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। শুভজিৎ চক্রবর্তী জানান, ভূ-মাফিয়া অরবিন্দু দাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জেরেই এই হামলার ঘটনা…

Read More

রাতে এক্সকাভেটর দিয়ে পয়লাপুরে নেহেরুর মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : গভীর রাতে এক্সকাভেটর ব্যবহার করে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তি ভেঙে দেওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে লক্ষীপুর কেন্দ্রের পয়লাপুর এলাকায়। এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পয়লাপুর চৌমাথায় স্থাপিত নেহেরুর পূর্ণাবয়ব মূর্তিটি সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা এক্সকাভেটর দিয়ে…

Read More

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় সবার মৃত্যু

২৪ ফেব্রুয়ারি : ঝাড়খণ্ডের চাতরা জেলায় সোমবার রাতে ঘটে যাওয়া এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজনই। রাঁচি থেকে দিল্লিগামী (Ranchi-Delhi) একটি বেসরকারি এয়ার অ্যাম্বুল্যান্স উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই চাতরার সিমারিয়ার কাছে ভেঙে পড়ে (Jharkhand Air Ambulance Crash)। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানের দুই পাইলট, একজন গুরুতর অসুস্থ রোগী, তাঁর দুই পরিজন এবং দুজন স্বাস্থ্যকর্মী সহ বিমানে…

Read More

কার্টেল নেতার মৃত্যুতে ছড়িয়ে পড়েছে সহিংসতা, নিহত অন্তত ২৫

২৪ ফেব্রুয়ারি : দক্ষিণ আমেরিকার বৃহত্তম মাদক কার্টেল জালিস্কো নিউ জেনারেশন কার্টেল–এর প্রধান নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস বা ‘এল মেনচো’–কে সামরিক অভিযানে হত্যা করার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রীর বরাতে জানানো হয়েছে, পূর্বঘোষিত বলে ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন। একই সময় সন্ত্রাসী সহিংসতায় কমপক্ষে ৩০ জন মাদক চক্রের সদস্য ও কয়েকজন…

Read More

ডিএসএ-র এ ডিভিশন ক্রিকেট খেতাব ক্লাব ওয়েসিসের

ইকবাল লস্কর, শিলচর।বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি: শিলচর ডিএসএ আয়োজিত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি এ ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব জিতলো  ক্লাব ওয়েসিস। সেই সুবাদে আগামী মরশুমে সুপার ডিভিশনে খেলার ছাড়পত্র আদায় করে নিল তারা। আগেই সুপার ডিভিশন থেকে অবনমন ঘটেছে উদারবন্দ টেবিল টেনিস ক্লাবের। সেই শূন্যস্থান পূরণ করবে ক্লাব হয়েছে। সোমবার সতীন্দ্রমোহন দেব…

Read More

রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে জঙ্গলে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, মৃত ১

২৩ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে চাতরা জেলার জঙ্গলঘেরা পাহাড়ি এলাকায় ভেঙে পড়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় বিমানে থাকা সাত আরোহীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন নিশ্চিত করেছে। বিমানে একজন রোগী, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক, দু’জন অ্যাটেনডেন্ট এবং দুই পাইলট ছিলেন। মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার (৪১)। তিনি…

Read More

রাইজর দলকে আসন ছাড়ছে না কংগ্রেস, বিরোধী জোটে চরম অনিশ্চয়তা

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে। রাইজর দলের সঙ্গে আসন সমঝোতা না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। রাইজর দলকে কোনও আসন ছেড়ে দেওয়া হবে না বলেই কংগ্রেস সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাইজর দলকে বাদ দিয়ে বিরোধী দলগুলির আসন তালিকা প্রকাশ করতে প্রস্তুত কংগ্রেস।…

Read More