baraktaranga.com

গঙ্গানগরে বাইকের ধাক্কায় মৃত্যু মহিলার

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : বাইকের ধাক্কায় মৃত্যু প্রাণ হারালেন এক মহিলা। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার আমড়াঘাট–মতিনগর এসএমডি পূর্ত সড়কে। জানা গেছে, গঙ্গানগর আইডিবিআই ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় সড়ক পার হচ্ছিলেন ৯০ বছর বয়সী বাসন্তী পাল। সেসময় একটি বাইক তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তাঁর বাড়ি গঙ্গানগর ষষ্ঠ খণ্ড গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা রাস্তা…

Read More

সোনাই প্রিমিয়ার লিগে কোয়ালিফায়ার ম্যাচে জয়ী সন অব সোনাই

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার কোয়ালিফায়ার প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতল সন অব সোনাই। এদিন তারা হারিয়েছে দৃষ্টি সোনাইকে। সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে  আয়োজিত ম্যাচে টসে জিতে সন অব সোনাই প্রথম করতে পাঠায় দৃষ্টি সোনাইকে। ব্যাট…

Read More

মেঘালয়ে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, হত শ্রমিকদের মধ্যে তিন কাটিগড়ার

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : মেঘালয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসমের ১৬ জন শ্রমিক। তবে পুলিশ সূত্রে জানা যায় ৮ জন মারা গেছেন। এ দিকে, মর্মান্তিক দুর্ঘটনায় কাছাড়ের কাটিগড়ার তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। মৃত শ্রমিকরা হলেন দিলদার হোসেন (২৮), আনোয়ার হোসেন (২৫) ও ফারুক আহমেদ (২৯)। তাঁরা কাটিগড়ার বিহাড়া ৫ম খণ্ডের সরিষাকুড়ির বাসিন্দা।…

Read More

বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীর ন্যায্য দাবিতে অনশন, আশ্বাসে প্রত্যাহার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিলচরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি জনগোষ্ঠীর ন্যায্য দাবিকে সামনে রেখে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন ও অনশন কর্মসূচি। তবে মন্ত্রী কৌশিক রায়ের আশ্বাসে বৃহস্পতিবার বিকেলে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিন শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা স্পষ্ট ঘোষণা করেছিলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।…

Read More

অবশেষে কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ দেবকমল বরা গ্রেফতার

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারাধ্যক্ষ দেবকমল বরাকে বৃহস্পতিবার সকালে আটক করেছে বশিষ্ঠ থানার পুলিশ। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই কারাগারের ভেতরে মাদকজাতীয় সামগ্রীর অবাধ সরবরাহ চলছিল। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়। এছাড়াও, অর্থের বিনিময়ে কয়েকজন কয়েদিকে বিশেষ সুবিধা ও তথাকথিত রাজকীয় আতিথ্য দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি…

Read More

বেহাল সড়ক ও ধুলোর ঝড়ে জনজীবন বিপর্যস্ত, শিলচর–জয়ন্তীয়া সড়ক অবরোধ

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : ধুলোর ঝড় ও বেহাল সড়কের করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর বড়খলা ও কাটিগড়া এলাকার হাজার হাজার মানুষ। এই দুই এলাকার মানুষের প্রাণকেন্দ্র শিলচর–জয়ন্তীয়া সড়ক বর্তমানে যেন নরকে পরিণত হয়েছে। অতিষ্ঠ হয়ে অঞ্চলের ভুক্তভোগী জনগণ ও পড়ুয়ারা সড়ক অবরোধ করেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে অবর্ণনীয়…

Read More

রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানের অন্তর্গত বিজ্ঞান অনুসন্ধান হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : শিশু বিজ্ঞান সমারোহের হাইলাকান্দি জেলা ভিত্তিক অনুষ্ঠান বুধবার জেলার বিজ্ঞান মন্দিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আয়োজিত হয়। আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের অধীনে থাকা আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির ব্যবস্থাপনায় এই জেলা ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জেলার তিনটি শিক্ষা ব্লক থেকে নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের প্রকল্প নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়। উল্লেখ্য, ছাত্রছাত্রীরা…

Read More

হাইলাকান্দিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায় ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক সনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। দিনটির থিম ছিল ‘ইউনাইটেড বাই ইউনিক’। একটি র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন ডিএইচএস টিম, এনএইচএম এবং এএসিসিএফ-হাইলাকান্দি, হাইলাকান্দি শহরে এই উপলক্ষে জনসাধারণের মধ্যে ক্যান্সার সচেতনতার লিফলেট…

Read More

শ্রীভূমি জেলায় ক্যান্সার সচেতনতা দিবস পালিত

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলায় ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে বুধবার ক্যান্সার সচেতনতা দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক পদযাত্রার উদ্বোধন করেন স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাঃ মতিন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এল. প্রকাশ সিংহ, জেলা কর্মসূচি সমন্বয়ক (অ-সংক্রামক রোগ);…

Read More

আজ নয় কাল বলে উদ্যমিতার চেক বাউন্স, ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের হুমকি

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায় সেলফ হেল্প গ্রুপভুক্ত ৪৩ জন মহিলা দুই মাস ধরে চরম হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গত ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাত থেকে উদ্যমিতার চেক পেলেও আজ পর্যন্ত সেই অর্থ হাতে পাননি তারা। জানা গেছে, ৮ ডিসেম্বর কুয়ারপার চিবিটাবিচিয়া এলাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চেকগুলি জমা দেওয়া…

Read More