baraktaranga.com

মনোনয়ন যাত্রার গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যু, তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ

বরাক তরঙ্গ, ২১ মার্চ : মন্ত্রী অজন্তা নেওগ ও বিধায়ক বিশ্বজিৎ ফুকনের মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি গাড়ির ধাক্কায় দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোলাঘাট জেলাজুড়ে। শুক্রবার বেঙেনাখোয়া এলাকায় বিজেপির পতাকা লাগানো একটি দ্রুতগামী গাড়ি দুই পথচারীকে ধাক্কা মেরে গুরুতর জখম করে, পরে তাঁদের মৃত্যু হয়। নিহতরা হলেন বাদুলিপার বহুপথার গ্রামের বাসিন্দা…

Read More

বিশ্ব কবিতা দিবসে তিন কবিকে সম্মাননা হৃদয়ের

বরাক তরঙ্গ, ২১ মার্চ : বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ২১ মার্চ হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত, শেলী দাস চৌধুরী এবং ড. রূপরাজ ভট্টাচার্যকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, যিনি সংস্থার মুখ্য…

Read More

ধর্মীয় আবেগ, আনন্দ আর সম্প্রীতির আবহে ধর্মনগরে পালিত ঈদ-উল ফিতর

বরাক তরঙ্গ, ২১ মার্চ : অপরিসীম আনন্দ, আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্বের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল ফিতর শনিবার ধর্মনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।এদিন পূর্ব প্রান্তের আকাশের ভোরের আলো ফুটতেই শহরের ডিএনবি রোডে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ভরে ওঠে হাজারো মুসল্লির পদচারণায়। নতুন পোশাকে সজ্জিত ছোট-বড় সবাই দলে দলে ঈদগাহ প্রাঙ্গণে এসে সমবেত হন। ধর্মীয়…

Read More

বৃহত্তর পাথারকান্দিতে আনন্দ-উচ্ছ্বাস আর ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদ-উল ফিতর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২১ মার্চ : ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির এক মাসব্যাপী সাধনার পর খুশির বার্তা নিয়ে উপস্থিত হয় পবিত্র ঈদ-উল ফিতর। সেই আনন্দঘন উৎসবকে ঘিরে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা জুড়ে এ বছরও সৃষ্টি হয় এক অনন্য আবহ যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য মিশে যায় উৎসবের প্রাণোচ্ছল উচ্ছ্বাসে। শনিবার সকাল হতেই গ্রামের পথঘাট, শহরের অলিগলি—সবখানেই দেখা…

Read More

দিগর শ্রীকোণায় আগুনে পুড়ে ছাই দু’টি বয়লার মুরগির খামার, ক্ষতি প্রায় ২৫ লক্ষ

বরাক তরঙ্গ, ২১ মার্চ : শনিবার ভোরে দিগর শ্রীকোণা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দু’টি বয়লার মুরগির খামার। ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় ব্যবসায়ী সুভাষ দাস। জানা গেছে, ভোরের প্রথম প্রহরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে খামার দু’টি আগুনে গ্রাস হয়ে যায়। খামারের ভেতরে থাকা মুরগি, খাদ্য, ওষুধসহ সমস্ত জরুরি…

Read More

গুয়াহাটিতে দিনদুপুরে ছিনতাই, পিস্তল দেখিয়ে মহিলার সোনার চেইন লুট

বরাক তরঙ্গ, ২১ মার্চ : মহানগরে দিনদুপুরে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা, যা ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক মহিলাকে পিস্তল দেখিয়ে তার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, উজান বাজারের বারোয়ারি মন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। প্রায় ৫০ ঊর্ধ্ব ভুক্তভোগী মহিলার গলা থেকে জোর করে চেইন…

Read More

গুয়াহাটিতে উচ্ছ্বাসের সঙ্গে পালিত ঈদ-উল-ফিতর

বরাক তরঙ্গ, ২১ মার্চ : ঈদ-উল ফিতর উপলক্ষে সকাল থেকেই গুয়াহাটির বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে সমবেত নামাজ আদায় করা হয়। গুয়াহাটির মাছখোয়া এলাকায় অবস্থিত ঈদগাহ ময়দানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে নামাজে অংশগ্রহণ করেন এবং বিশ্বশান্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। এদিন মাছখোয়া ঈদগাহে অনুষ্ঠিত নামাজে উপস্থিত ছিলেন মধ্য গুয়াহাটি সমষ্টির বিরোধী ঐক্যের…

Read More

নির্দল লড়াই নিয়ে ধোঁয়াশা, ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২১ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ধলাইয়ের রাজনীতিতে জোর জল্পনা তৈরি হয়েছে। টিকিট বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দেওয়া বিধায়ক নীহাররঞ্জন দাস শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে থাকবেন, নাকি সরে দাঁড়াবেন—তা নিয়েই সরগরম রাজনৈতিক মহল। ভারতীয় জনতা পার্টি ধলাই আসনে প্রার্থী করেছে অমিয়কান্তি দাসকে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ নীহাররঞ্জন…

Read More

ভাঙ্গারপারে উৎসবের আবহে ঈদ-উল ফিতর

বরাক তরঙ্গ, ২১ মার্চ : বড়খলা বিধানসভার ভাঙ্গারপারে উৎসবমুখর পরিবেশে পালিত হল পবিত্র ঈদ-উল ফিতর। ঈদের নামাজকে কেন্দ্র করে বিভিন্ন ঈদগাহে দেখা যায় উপচে পড়া ভিড়, সৃষ্টি হয় লোকে লোকারণ্য পরিবেশ। অনুকূল আবহাওয়া ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এক মাসের সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আগত এই উৎসব ঘিরে সকাল থেকেই ঈদগাহমুখী হন ধর্মপ্রাণ…

Read More

মাঝপথে দাউদাউ করে জ্বলল বাস! অল্পের জন্য রক্ষা পেলেন বিধায়ক সহ ৩৭ যাত্রী

২১ মার্চ : ওডিশার ভুবনেশ্বর থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে অল্পের জন্য বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ৩৭ জন বাস যাত্রী। শনিবার ভোরে অন্ধ্রপ্রদেশের রামভদ্রপুরমের কাছে চলন্ত বাসের টায়ার ফেটে আচমকা আগুন লেগে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে ওডিশার চিত্রকোন্ডার বিধায়ক মাঙ্গু খিল্লাও ছিলেন। চালকের তৎপরতায় প্রাণহানি এড়ানো সম্ভব হলেও মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে…

Read More