বাবার স্মৃতিতে সর্বোদয় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করবেন বিল্ডার মানবেন্দ্র, থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও
বরাক তরঙ্গ, ২ মার্চ : সমাজের দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে সর্বোদয় বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন এই অঞ্চলের প্রতিষ্ঠিত বিল্ডার মানবেন্দ্র নারায়ণ ধর। তাঁর প্রয়াত পিতা মনীন্দ্র নারায়ণ ধরের স্মৃতিকে অম্লান করে রাখতেই এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মালুগ্রামের মধুরামুখ এলাকায় অবস্থিত সর্বোদয় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায়…
