শেষ মুহূর্তে পানামার স্বপ্ন ভেঙে দিল ঘানা
১৮ জুন : একেবারে শেষ মুহূর্তে ক্যালেব ইয়েরেনকির গোল পানামার স্বপ্ন ভেঙে দিয়ে ঘানাকে এনে দিল নাটকীয় জয়। এই গোলেই বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল চারবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার সকালে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ঘানা। ম্যাচের ইনজুরি টাইমের ৬ মিনিটে আসে নির্ধারণী মুহূর্ত। বাম দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে…
