হাইলাকান্দিতে ফের ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক মাদক পাচারকারী
বরাক তরঙ্গ, ৫ জুলাই : হাইলাকান্দি জেলায় মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। রামনাথপুর থানার পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রামনাথপুর থানার ওসি ধর্মেন্দ্র দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা…
