baraktaranga.com

‘নতুন দিনের আলাপ’ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নববর্ষের প্রথম দিনেই কইনাধরায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ‘নতুন দিনের আলাপ’ অনুষ্ঠিত হয়। অসমের সর্বস্তরের মানুষকে স্পর্শ করে এমন একাধিক উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রী থেকে শুরু করে মহিলা—সবাইকে নববর্ষের প্রথম দিনে একাধিক সুখবর দেন মুখ্যমন্ত্রী। ‘অরুণোদয় প্রকল্প’ থেকে ‘বাবু প্রকল্প’ পর্যন্ত তিনি একাধিক বড় ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন,…

Read More

হাড়কাঁপানো ঠাণ্ডার দাপটে বিপর্যস্ত স্বাভাবিক জীবন, আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজে সাধারণ মানুষ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : ইংরেজি নতুন বছরের শুরুতেই শীতের দাপটে কার্যত নাড়িয়ে দিল সাধারণ মানুষকে। বিদায়ী বছরের ডিসেম্বর মাসের শেষের দিক থেকেই তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে, আর নতুন বছরের প্রথম দিনেই তার তীব্র প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে হাড়কাঁপানো শীতের দাপটে কাঁপছে শ্রীভূমি শহর সহ গোটা জেলা ও গ্রামাঞ্চল।অসম রাজ্যজুড়ে বিরাজ…

Read More

মরিগাঁওয়ে আরোহণ প্রকল্পের অধীনে ট্যাবলেট বিতরণ কর্মসূচির সূচনা

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : মরিগাঁও জেলা শিক্ষা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার আরোহণ প্রকল্পের অধীনে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাবলেট প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। শিক্ষা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরিগাঁও জেলা কমিশনার অনামিকা তেওয়ারী এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মরিগাঁও জেলার অতিরিক্ত জেলা কমিশনার (শিক্ষা) অনুসূয়া শর্মা, বিদ্যালয় পরিদর্শক ড. অপূর্ব ঠাকুরীয়া, সমাজকর্মী অতনু শর্মা, সর্বশিক্ষা…

Read More

জাতীয় সড়ক সুরক্ষা মাসে  নেতাজি ছাত্র যুব সংস্থার মাসব্যাপী কর্মসূচির শুরু

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : জাতীয় সড়ক সুরক্ষা মাস ২০২৬ উপলক্ষে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কাছাড় জেলায় একাধিক সড়ক সুরক্ষা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা (NCYS)-এর উদ্যোগে এবং কাছাড় জেলা সড়ক সুরক্ষা কমিটি ও রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর-এর সহযোগিতায় এই কর্মসূচিগুলি আয়োজন করা হচ্ছে। এই মাসব্যাপী…

Read More

কাছাড়ের তমোজিৎ ও হিমাংশু সহ কুড়িজন সাংবাদিক পেনশন পেলেন

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : অসমে সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ২০ জন অবসরপ্রাপ্ত সাংবাদিককে পেনশন প্রদান করা হয়েছে। এই তালিকায় কাছাড় জেলার দু’জন সাংবাদিকও রয়েছেন। তাঁরা হলেন প্রবীণ সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য এবং চিত্র সাংবাদিক হিমাংশু দে। উল্লেখ্য, দু’জনই দৈনিক যুগশঙ্খ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। পেনশনপ্রাপ্ত বাকি আঠারোজন সাংবাদিক হলেন উৎপল ভূঁইয়া (দৈনিক বার্তা, গুয়াহাটি), খাইরুদ্দিন…

Read More

দক্ষিণ মোহনপুরে অগ্নিকাণ্ডে পুড়ল দু’টি দোকান

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : গভীর রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে চাই হল দু’টি দোকান ঘর। ঘটনাটি ঘটেছে সোনাই থানার অন্তর্গত দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডে। বুধবার গভীর রাতে আচমকা দাউ দাউ করে আগুনের লেলিহানে খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিকরা। এতে অগ্নিনির্বাপকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে পুড়ে ছাই হয়ে কাপড়-চপ্পল…

Read More

বদরপুরে বরাক নদীতে পড়ে আইডব্লিউএআই কর্মীর মৃত্যু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : বদরপুরঘাটে হৃদয়বিদারক ঘটনা ঘটল। আইডব্লিউএআইর এক কর্মীর বরাক নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত কর্মীর নাম খুরশিদ আলম চৌধুরী (৪৪)। তিনি আইডব্লিউএআই-এর বদরপুরঘাট শাখায় কর্মরত ছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সিআইডব্লিউটি বদরপুরঘাটে সিঁড়ি দিয়ে হেঁটে জাহাজে ওঠার সময় হঠাৎ সিঁড়ি সরে গেলে তিনি…

Read More

এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন দীপায়নের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নতুন বছরের পয়লা দিন শিলচরবাসীকে বেশ কয়েকটি প্রকল্প উপহার হিসেবে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচর পূর্ত বিভাগের অধীনে ন্যাশনাল হাইওয়ের পেট্রোল পাম্প সংলগ্ন মৌরা সিংহ পথের এইচপি কালভার্ট এবং ড্রেনের নির্মাণ কাজের শিলান্যাস করেন  বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন পিডব্লিউআরডি শিলচর উধারবন্দ আঞ্চলিক সড়ক বিভাগের অধীনে মুখ্যমন্ত্রী…

Read More

শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে কল্পতরু উৎসব উদযাপন, হাজারো ভক্তের সমাগম

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বৃহস্পতিবার বিকেল থেকে কল্পতরু উৎসব উপলক্ষ্যে অগণিত ভক্তের ঢল নেমেছে। বছরের শুরুতেই এই আধ্যাত্মিক উৎসবে প্রায় দশ হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা গেছে। বিশেষ নিয়ম-কানুন মেনে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যার মধ্যে ছিল মঙ্গলারতি, পূজাপাঠ এবং প্রসাদ বিতরণ।সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ ভক্তদের উদ্দেশ্যে বলেন, “১৮৮৬ সালের ১…

Read More

অসমের শিক্ষা ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, নিট উত্তীর্ণ ৫৫০-এরও বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা আজমল ফাউন্ডেশনের

হোজাই থেকে নিপ্পু লস্কর।বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : অসমের শিক্ষা ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সাক্ষী রইল হোজাই। সর্বভারতীয় NEET -২০২৫ পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জনকারী আজমল সুপার-৪০-র ৫৫০-এরও বেশি কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানাল আজমল ফাউন্ডেশন। পাশাপাশি জেইই -২০২৫ এ উত্তীর্ণ আরও ৭০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার হোজাইস্থিত মরিয়ম আজমল উইমেন্স কলেজ…

Read More