baraktaranga.com

অচিরেই মুক্তি পাচ্ছেন বিধায়ক আমিনুল, গৌহাটি হাইকোর্টের রায়ে দোষমুক্ত ঘোষণা

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম খুব শীঘ্রই মুক্ত আকাশের নিচে ফিরতে চলেছেন। দেশদ্রোহিতার অভিযোগে প্রায় ২১৭ দিন কারাবন্দী অবস্থায় থাকা বিধায়ক মুক্তি পাচ্ছেন। এনএসএ মামলায় আটক এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। হাইকোর্ট আমিনুল ইসলামের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেছে। আজ, ২৭ নভেম্বর গৌহাটি উচ্চ আদালতের দুই বিচারকের…

Read More

‘শ্রদ্ধাঞ্জলি’ প্রকল্পের আওতায় হাইলাকান্দিতে আরও একটি মৃতদেহ পৌঁছল

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : অসম সরকার চালু করা ‘শ্রদ্ধাঞ্জলি’ প্রকল্পের আওতায় এখন রাজ্যের বাইরে অস্বাভাবিক বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে মৃতদেহ কোনও অর্থনৈতিক বোঝা ছাড়াই পরিবারে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। অসম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও জেলা পুলিশের সমন্বয়ে এই উদ্যোগ পরিচালিত হয়, যার মাধ্যমে মৃতদেহ সসম্মানে এবং নির্ধারিত সময়ে পরিবারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।…

Read More

শ্রীভূমির চরবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত প্রায় ২০ জন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হন। ঘটনাটি ঘটে বুধবার রাতে শ্রীভূমির চরবাজার এলাকার বাসিন্দা মুন্না কুর্মির বাড়িতে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। ঘটনার পরপরই দমকল বিভাগ, জরুরি পরিষেবা দল এবং স্থানীয় বাসিন্দারা…

Read More

বঙাইগাঁও স্টেশনে চার বাংলাদেশি তরুণী আটক, মানব পাচার ও দালালচক্রের ভয়ঙ্কর তথ্য উদ্ঘাটন

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এর পাশাপাশি ধরা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। এদিকে সামনে এসেছে বাংলাদেশ থেকে অসমে প্রবেশের এক ভয়ঙ্কর মানবপাচার চক্রের জাল। বঙাইগাঁও রেলস্টেশনে ট্রেন পৌঁছানোর পর অন্যান্য যাত্রীদের সঙ্গে নেমে আসে চারজন তরুণী। তরুণীদের আচরণ ও শারীরিক ভাষায় সন্দেহ হওয়ায় রেল…

Read More

সংসদে ‘জয় হিন্দ’ ও ‘বন্দে মাতরম’ নিষিদ্ধ, তীব্র প্রতিক্রিয়া মমতার ব্যানার্জির

২৭ নভেম্বর : সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে। রাজ্যসভার সচিবালয়ের একটি বুলেটিনে জানানো হয়েছে, অধিবেশন চলাকালীন সাংসদরা বক্তব্যের শুরু বা শেষে আর ‘জয় হিন্দ’ বা ‘বন্দে মাতরম’ বলতে পারবেন না। পাশাপাশি ‘ধন্যবাদ’-এর মতো শব্দ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই নির্দেশকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তাপ বেড়েছে রাজনৈতিক মহলে।সোমবার থেকে…

Read More

মুখ্যমন্ত্রীর নাম যুক্ত করে ভুয়া KBC ভিডিও ভাইরাল, অফিসিয়ালভাবে জানানো হল সত্য, তদন্তে অসম পুলিশ

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—বিগ বি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (KBC) অনুষ্ঠানে নাকি প্রশ্ন করা হয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী কে? অপশনের তালিকায় দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও। প্রতিযোগী ‘অপশন বি’—অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার নাম নির্বাচন করলে অমিতাভ বচ্চনকে…

Read More

পাকিস্তানের জেলে বন্দি ইমরান খানকে খুন করা হয়েছে, দাবি কাবুলের মিডিয়ার, উত্তাল

২৭ নভেম্বর : পাকিস্তানে ফের উত্তেজনা। এবার সমস্যার কেন্দ্রে পাক প্রশাসন। বুধবার আফগানিস্তানের গণমাধ্যম দাবি করেছে যে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে মারা গিয়েছেন। জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোনদের মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে। এর পরপরই নেটিজেনরা ‘এক্স’-এ খান সাহেবের মৃত্যুর খবর নিয়ে পোস্ট করতে শুরু করেন। তবে পাকিস্তান সরকার বা তাদের সামরিক…

Read More

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল কক্সবাজার

২৭ নভেম্বর : মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বুধবার রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি। ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি…

Read More

হংকংয়ে বহুতল অগ্নিকাণ্ড, মৃত্যু বেড়ে ৪৪

২৭ নভেম্বর : হংকংয়ের একটি বহুতল ভবন কমপ্লেক্সে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো খোঁজ মিলছে না ২৭৯ জনের। আগুনে দগ্ধ হয়েছেন অনেকে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৯ জন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। খবর আল জাজিরার। বুধবার উত্তর হংকংয়ের টাই পো জেলায় ওয়াং ফুক…

Read More

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা

২৭ নভেম্বর : ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার হামলার জায়গা একদম হোয়াইট হাউসের সামনের এলাকা। হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে ডাউনটাউন এলাকায় বৃহস্পতিবার ভোরে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে জখম দু’জন ন্যাশনাল গার্ডের সদস্য। ঘটনায় ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। সুত্রের খবর, হোয়াইট হাউসের কাছাকাছি ওই এলাকায় টহল দেওয়ার সময় দুই ন্যাশনাল গার্ড সদস্যকে…

Read More