পাথারকান্দিতে চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : পাথারকান্দির ভুবরিঘাটে ভারতীয় রেডক্রস সোসাইটি, করিমগঞ্জ জেলা শাখা ও ভুবরিঘাট হিন্দু মিলন মন্দিরের যৌথ ব্যবস্থাপনায় এবং জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিনামূল্যের চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন সনাক্তকরণ শিবির। শনিবার হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই শিবিরে এলাকার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।…
