baraktaranga.com

শ্রীভূমি জেলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর পৌরোহিত্যে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা আয়ুক্ত, জেলা নির্বাচন অধিকারীসহ জেলার বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ। এই উপলক্ষে জেলা আয়ুক্ত জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করে…

Read More

সড়ক দুর্ঘটনায় আহত এসইউসিআইর প্রবীণ কর্মী পরিমল চক্রবর্তীর মৃত্যু

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : সড়ক দুর্ঘটনায় আহত এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রবীণ কর্মী তথা শ্রীভূমি শহরের মেনরোডের বাসিন্দা পরিমল চক্রবর্তী ওরফে রঞ্জুর মৃত্যু ঘটল। সোমবার রাত ১টা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার ময়নাতদন্তের পর ৭০ বছর বয়সী পরিমল চক্রবর্তী নিথর দেহ শিলচর উকিলপট্টিতে এসইউসিআইর কাছাড় জেলা কমিটির কার্যালয়ে নিয়ে…

Read More

ট্রাকের ধাক্কা চার চাকা বাহনে, ঘটনাস্থলেই মৃত্যু ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ভয়াবহ দুর্ঘটনায় নিমেষে শেষ হয়ে গেল সবকিছু। মঙ্গলবার ধুবড়ি জেলার আগমনি এলাকার হালাকুরায় সংঘটিত হল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। গুরুতরভাবে আহত হন চালকসহ আরও দু’জন যাত্রী। জানা গেছে,  ধুবড়ি থেকে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ার রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন…

Read More

ভিত্তিহীন অভিযোগ তুলে কারও ভাবমূর্তি নষ্ট করা যায় না : করিমগঞ্জ কংগ্রেস

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির লাগাতার আক্রমণ ও কুৎসা-রাজনীতির বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানাল করিমগঞ্জ জেলা কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈকে কেন্দ্র করে বিজেপির একের পর এক মন্তব্য ও আন্দোলনকে জনবিচ্ছিন্ন ষড়যন্ত্র বলে আখ্যা দিয়ে কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিল—বিজেপি যতই গৌরব গগৈকে নিয়ে আলোচনা ও…

Read More

সেলুরপারে জলের ট্যাঙ্কে ডুবে শিশু মৃত্যুর ঘটনার তিন সপ্তাহ পেরোলেও অনিরাপদ ট্যাঙ্ক, ব্যবস্থা গ্রহণের দাবি কংগ্রেস নেত্রীর

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : পূর্ব সোনাই  এলাকার সেলুরপারে জল জীবন মিশনের পিএইচই প্রকল্পের ট্যাঙ্কে পড়ে শিশুটির মর্মান্তিক মৃত্যু ঘটে। কিন্তু এ ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও আজও সেই বিপজ্জনক জলাধারটি ঘিরে কোনও ব্যারিকেড বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্কুলের একেবারে পাশে এমন অনিরাপদ ট্যাঙ্ক থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয় অভিভাবকরা। এনিয়ে সংশ্লিষ্ট বিভাগ ও…

Read More

ছোটেলাল সেট বালিকা বিদ্যালয়ের নয়া ভবনের কাজের ফলক উন্মোচন দীপায়নের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : শিলংপট্টি ছোটেলাল সেট বালিকা বিদ্যালয়ে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা নতুন বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মঙ্গলবার এক অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত আয়ুস গর্গ সহ বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, আধুনিক…

Read More

গবেষণার মান ও সংস্কৃতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে কর্মশালা শুরু আউটার

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : শিক্ষক-গবেষকদের মধ্যে গবেষণার মান ও সংস্কৃতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সংস্থার (আউটা) উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে শিক্ষক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও কর্মশালা। “শক্তিশালী অনুষদ গবেষণা ও উন্নয়ন প্রোফাইল গঠনের রূপরেখা” শীর্ষক বিষয়ের ওপর আয়োজিত এই কর্মশালা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন সকালে বিপিনচন্দ্র পাল মিলনায়তনে এই…

Read More

মণিপুরে কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত, কার্ফু জারি

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : মণিপুরে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠন হলেও রাজ্যে অশান্তির আগুন এখনো সম্পূর্ণভাবে নেভেনি। সাম্প্রতিক সময়ে উখরুল জেলায় কুকি ও নাগা জনগোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। রবিবার রাত থেকে শুরু হওয়া এই হিংসাত্মক ঘটনায় উত্তেজিত জনতার বিরুদ্ধে একাধিক বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। সমগ্র এলাকায় থমথমে…

Read More

সোশ্যাল মিডিয়ায় শাসকের সমালোচনা করলেই পদক্ষেপ নয়! কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

১০ ফেব্রুয়ারি : সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক সমালোচনা করে শাসকের রোষে পড়ার ঘটনা যখন আকছার ঘটছে। তখন একটি মামলায় ‘তাৎপর্যপূর্ণ’ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তেলঙ্গানা হাই কোর্টের একটি নির্দেশ বহাল রেখে শীর্ষ আদালত সম্প্রতি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কেউ রাজনৈতিক সমালোচনা করলেই তাঁর বিরুদ্ধে ‘যান্ত্রিক’ ভাবে অভিযোগ দায়ের করে গ্রেফতার বা অন্য কোনও ধরনের হেনস্থা করা যাবে…

Read More

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৫৩

১০ ফেব্রুয়ারি : লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা উল্টে গিয়ে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর সোমবার প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আইওএমের তথ্য অনুযায়ী, নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মাত্র দু’জন নারী প্রাণে…

Read More