baraktaranga.com

ধলাইয়ে লরি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, বাজেয়াপ্ত দু’টি নম্বর প্লেটও

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড় সাফল্য অর্জন করেছে ধলাই পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই-লায়লাপুর সড়কের আর্যানপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ১২ চাকার লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এএস ০১ এনসি ৩৮৫৬ নম্বরযুক্ত লরিটিতে তল্লাশি চালানোর…

Read More

শিলচরে ফ্যাটি লিভার সনাক্তকরণ শিবির

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : ভারত বিকাশ পরিষদ-এর ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখা-এর উদ্যোগে শিলচরের  শিলংপট্টি  এলাকায় এক সফল ফ্যাটি লিভার সনাক্তকরণ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। জীবনযাপনজনিত লিভার রোগের ক্রমবর্ধমান প্রবণতার প্রেক্ষাপটে আয়োজিত এই শিবির সাধারণ মানুষের মধ্যে বিশেষ সাড়া জাগায়। ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ফ্যাটি লিভার…

Read More

আহলে সুন্নাত ওয়াল জামাত-এর সোনাই আঞ্চলিক কমিটি পুনর্গঠন

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : আহলে সুন্নাত ওয়াল জামাত-এর সোনাই আঞ্চলিক কমিটি পুনর্গঠন করা হল।শনিবার সাধারণ সভার মাধ্যমে সোনাই কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার সোনাই শহরের এক বিবাহ ভবনে অনুষ্ঠিত সভায় জেলা কমিটির সভাপতি মওলানা মাশুক আহমেদ লস্করের সভাপতিত্বে এবং বিভিন্ন জিপির প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন আঞ্চলিক কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে মনোনীত…

Read More

ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সপ্তাহ পালন ধোয়ারবন্দে

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : অসমের সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের বিনামূল্যে ১২৫ ইউনিট বিদ্যুৎ প্রদান, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণ না করা, এপিডিসিএল এর গত বছর লাভ করা ৪০০ কোটি টাকার আনুপাতিক হারে বিদ্যুৎ মাশুল হ্রাস করা ইত্যাদি দাবিতে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের অসম রাজ্য শাখা ১০ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যে প্রতিবাদ সপ্তাহ পালনের…

Read More

গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে সংযুক্ত, সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন কুমার ভাস্কর বর্মা সেতু, যা গুয়াহাটি ও উত্তর গুয়াহাটি-কে সংযুক্ত করা ছয়লেন বিশিষ্ট এক্সট্রাডোজড পিএসসি সেতু। প্রায় ৩০৩০ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদী-র উপর নির্মিত এই আধুনিক সেতুটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করেন প্রধানমন্ত্রী। সেতুর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী গুয়াহাটির লাচিত ঘাট-এ ৫৪৫০ কোটি টাকারও…

Read More

বুথ পর্যায়ের কর্মীরাই দলের চালিকা শক্তি বললেন মোদি, অসমিয়াতেই ভাষণ শুরু

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শনিবার খানাপাড়ায় ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের উদ্যোগে আয়োজিত ‘বুথ বিজয় সংকল্প সভা’য় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভায় তিনি অসমিয়াতেই ভাষণ শুরু করেন এবং ‘জয় আই অসম’ ধ্বনি দিয়ে বক্তব্যের সূচনা করেন। ভাষণের শুরুতেই বিজেপির বুথ পর্যায়ের কর্মীদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, অসমের বুথ পর্যায়ের কর্মীদের সঙ্গে সরাসরি…

Read More

মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার আশ্বাসেও পিছু হটেনি মণিপুরি সংগঠন, তৃতীয় দিনেও অব্যাহত সত্যাগ্রহ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া ও কাছাড় জেলা প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সত্যাগ্রহ থেকে পিছু হটেনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংগঠনগুলি। শনিবার দুপুর ২টা পর্যন্ত ৫৩ ঘণ্টা অতিক্রম করেছে তাদের এই সত্যাগ্রহ আন্দোলন। তৃতীয় দিনেও আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনরত সংগঠন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার সভাপতি অনিল রাজকুমার ও একজিকিউটিভ সাধারণ…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ের সহায়তায় যক্ষ্মা রোগ বিষয়ক জাতীয় সম্মেলন হোজাইয়ে

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের সহায়তায় যক্ষ্মা ও সংক্রামক রোগ বিষয়ক দু’দিনের জাতীয় স্তরের সম্মেলন আয়োজিত হলো হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে।  ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী আয়োজিত এই জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সম্মেলনটি প্রধানমন্ত্রীর যক্ষ্মামুক্ত ভারত গঠনের জাতীয় অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন…

Read More

কাটিগড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই বসতঘর, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শুক্রবার গভীর রাতে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার গোবিন্দপুর জিপির বালিরবন্দ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় দু’টি বসতঘর। এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন গ্রামের বাসিন্দা আব্দুল মনাফ ও আব্দুল আলী। আগুনে শুধু বসতঘরই নয়, ঘরের সমস্ত…

Read More

জেল হেফাজতে ডলুর শ্রমিকের মৃত্যুর তদন্তের দাবি সিটুর

বরাক তরঙ্গ,  ১৪ ফেব্রুয়ারি : ডলু বাগানের শ্রমিক রাজেশ মির্ধার জেল হেফাজতে রহস্যজনক মৃত্যুর পরিপ্রেক্ষিতে সিটুর পক্ষ থেকে শনিবার এক স্মারকপত্র কাছাড় জেলা আয়ুক্তের কাছে পেশ করা হয়। স্মারকপত্রে বলা হয়, রাজেশকে গ্রেফতার করা হয় ডলুর বাজার থেকে কিন্তু পরিবারকে কোনও খবর দেওয়া হয়নি। গ্রেফতারের পর অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষার করা হয়নি অথচ পুলিশ বিভাগ থেকে…

Read More