baraktaranga.com

সম্মিলিত লোকমঞ্চের ধামাইল প্রতিযোগিতা প্রথম হয়েছে নটরাজ দ্য রিদম, কন্যায় সৃষ্টি দেব

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : বরাক উপত্যকার নিজস্ব কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরে সম্মিলিত লোকমঞ্চের ১১তম ধামাইল প্রতিযোগিতা রবিবার গর্জনাবিশ্রামে সমাপ্ত হয়েছে। শিলচর সহ বরাকের বিভিন্ন অঞ্চল থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীরা নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপন করে হাজারো দর্শককে মুগ্ধ করেছে। সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে পাথারকান্দির নটরাজ দ্য রিদম। তাদের হাতে শ্যামলকুমার দাস…

Read More

শিলচরে ফেরিওয়ালাদের উপর ‘বাংলাদেশি’ অপবাদে নির্যাতন: সিপিএমএলের নেতৃত্বে এসএসপি’র কাছে স্মারকলিপি প্রদান

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা ফেরিওয়ালারা জীবিকার তাগিদে শিলচর ও পার্শ্ববর্তী গ্রামসমূহে মশারি, বেডশিট, কম্বল ইত্যাদি বিক্রি করে জীবনধারণ করছেন। কিন্তু কিছুদিন যাবৎ তাদের উপর রাস্তাঘাটে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের দ্বারা বারবার শারীরিক ও মানসিক নির্যাতন চলছে। এই ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। সোমবার প্রায় শতাধিক ফেরিওয়ালা সিপিআই(এম) এমএল-এর নেতৃত্বে শিলচরের এসএসপি’র…

Read More

অসমের ভূমি বাংলাদেশিমুক্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

‘শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্র’ উদ্বোধন বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : আজ বটদ্ৰবায় শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব ক্ষেত্রের উদ্বোধন করে এক জনসভায় ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভাষণের শুরুতেই তিনি জগতগুরু শ্রীমন্ত শংকরদেবের চরণে প্রণাম জানান। অমিত শাহ বলেন, অতীতে দখলের কবলে থাকা শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানে আজ এই সুবিশাল প্রকল্প নির্মাণ করা সম্ভব হয়েছে, যা আমাদের…

Read More

সন্ন্যাসীর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন পত্নীর

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না! একজন সন্ন্যাসীর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। শিলচর  রংপুর চতুর্থ খণ্ড  আঙ্গারজুর নিবাসী সন্ন্যাসী ক্ষুদিরাম দাস দীর্ঘ দিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত। তাঁর স্ত্রী জয়ারানি দাস এক আবেদনপত্রে জানান, স্বামী ক্ষুদিরাম দাস দীর্ঘ দিন ধরে…

Read More

বাংলাদেশে তোলপাড়! দাউদাউ করে জ্বলছে সাহা বাড়ি, ভয়ঙ্কর অভিযোগ অমিত মালব্য’র

২৯ ডিসেম্বর : বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ নতুন করে সামনে এসেছে। দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের পর দেশজুড়ে উত্তেজনার আবহে এবার পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ, ভোরবেলা আগুনে সাহা পরিবারের অন্তত তিনটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা নাগাদ পিরোজপুর সদর…

Read More

বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছালেন অমিত শাহ, স্বাগত মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর কর্মসূচি নিয়ে সোমবার তিনি অসমে এসেছেন। আজ প্রথমে নগাঁও জেলায় বটদ্রবা প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বটদ্রবা প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। বিকেলে গুয়াহাটিতে পুলিশ কমিশনারেটের কার্যালয়ের উদ্বোধন করবেন অমিত শাহ। একই সঙ্গে তিনি গুয়াহাটিতে Integrated Command…

Read More

বরাকের প্রকৃতিও সামান্য সাজিয়ে দিলে পর্যটকদের জন্য নেচে উঠতে পারে

।। মিতা দাসপুরকায়স্থ ।।(প্রাবন্ধিক, শিলচর)২৯ ডিসেম্বর : আমাদের উত্তর পূর্বাঞ্চল প্রকৃতির যত্নে লালিত প্রাকৃতিক বর্ণনায় কতটুকু সুন্দর আমরা ভারতবর্ষের অন্যান্য প্রদেশে গেলে বুঝতে পারি। তফাৎ এটাই অন্যান্য প্রদেশে ছোট ছোট জিনিস যেগুলোকে এখানে এতটুকু গুরুত্ব দেওয়া হয় না সেসবকে কেন্দ্র করে বৃহৎ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং প্রচুর জনসমাগম হচ্ছে। আমাদের উত্তর পূর্ব অঞ্চল যেমন…

Read More

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলি, জানাই নয়া বর্ষকে স্বাগত

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর, সোমবার,আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বর্ষই আজ সময় গণনার প্রধান মাপকাঠি। বিয়ে বা ধর্মীয় অনুষ্ঠান ব্যতীত প্রায় সব ক্ষেত্রেই আমরা খ্রিস্টাব্দকে সামনে রেখে হিসেব-নিকেশ ও পরিকল্পনা করে থাকি। অফিসের কাজ, শিক্ষাবর্ষ, অর্থনীতি থেকে শুরু করে ব্যক্তিগত লক্ষ্য—সবকিছুই যেন ইংরেজি ক্যালেন্ডারের হিসেবে। সেই ধারাবাহিকতায় আরও একটি বছর নীরবে বিদায় নিল আমাদের জীবন থেকে।…

Read More

দাউদাউ করে জ্বলল ট্রেনের দু’টি কামরা, মৃত্যু ১ যাত্রীর

২৯ ডিসেম্বর : টাটানগর-এর্নাকুলাম সুপার ফাস্ট এক্সপ্রেসে অগ্নিকাণ্ড। সোমবার ভোরে অন্ধ্রপ্রদেশের ইয়েলামাঞ্চিলি স্টেশনের কাছে ট্রেনের দু’টি কামরায় আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত একজন বৃদ্ধ যাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। তবে রেলের তরফে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। শুরু হয়েছে উদ্ধারকাজ। আগুন কী ভাবে লাগল তা খতিয়ে…

Read More

জাতীয় সমন্বয় ও যুব নেতৃত্ব শিবির

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : জাতীয় সমন্বয় ও যুব নেতৃত্ব শিবির চলছে আসাম বিশ্ববিদ্যালয়। ২৪ ডিসেম্বর থেকে শুরু, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।  প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিজ্ঞান প্রদর্শনী, স্বাস্থ্য মেলা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ সেশন অন্তর্ভুক্ত রয়েছে। রবিবার বক্তব্য রাখতে গিয়ে জাতীয় সমন্বয় শিবিরের মুখ্য সাধারণ সম্পাদক নেমাইচন্দ্র প্রামাণিক…

Read More