বরাক তরঙ্গ, ১৪ মার্চ : ত্রিপুরার ফের বাংলাদেশি যুবককে আটক করল পুলিশ। সোনামুড়া সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। সীমান্তে নিয়মিত টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক নিজেকে বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করে। এরপর তাকে সোনামুড়া থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। এ প্রসঙ্গে সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক যুবককে শীঘ্রই আদালতে তোলা হবে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
ছবি সৌজন্যে Rtv Tripura.




