বরাক তরঙ্গ, ১১ মার্চ : কাছাড় জেলার প্রগতিশীল কৃষক ধনঞ্জয় দাস রাষ্ট্রীয় কৃষি বিজ্ঞান মেলায় ‘নব্যেন্বেষী কৃষক পুরস্কার’-এ সম্মানিত হয়েছেন। ভারতীয় কৃষি বিজ্ঞান অনুসন্ধান পরিষদ (আইসিএআর), দিল্লি আয়োজিত এই কৃষি বিজ্ঞান মেলায় পুরন্দরপুর গ্রামের বাসিন্দা ধনঞ্জয় দাসকে এই সম্মান প্রদান করা হয়।
মাছিমপুরের অরুণাচল কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় তিনি এই পুরস্কার লাভ করেন। পুরস্কার গ্রহণের পর ধনঞ্জয় দাস কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সম্মান শুধু আমার নয়, বরং তাঁদেরও, যারা নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষিক্ষেত্রে কাজ করে নতুন মানদণ্ড স্থাপন করেছেন।”
কৃষি বিজ্ঞান কেন্দ্রের নির্দেশনায় ধনঞ্জয় দাস কাছাড় জেলায় আগে কখনো চাষ করা হয়নি এমন নতুন ধরনের শুষ্ক ফসলের চাষে সফলতা অর্জন করেছেন। তাঁর এই উদ্যোগ ও সাফল্যের ফলে তিনি জেলার একজন নব্যেন্বেষী কৃষক হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং কাছাড় জেলার কৃষিক্ষেত্রের সুনাম রয়েছে।




