কাটিগড়ায় বরযাত্রীর আটটি গাড়িতে হামলা দুই যুবকের, আহত চার চালক

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১০ মার্চ : ধারালো অস্ত্র নিয়ে বরযাত্রী গাড়িতে দুই যুবকের হামলায় আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত সহ চার চালক আহত হয়েছেন। সোমবার রাতে কাটিগড়া বিধানসভার ভুবনেশ্বরনগর গ্রামে। বরযাত্রী গাড়িতে আক্রমণের ঘটনা ঘিরে রাতে বিরাজ করে টানটান উত্তেজনা পরিস্থিতির।

জানাগেছে, এদিন কাটিগড়ার গোবিন্দপুর থেকে কন্যা আনতে একটি বরযাত্রী দল গিয়েছিল ভুবনেশ্বরনগর গ্রামে। সেখানে সামান্য কথা নিয়ে বরযাত্রী লোকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় স্থানীয় এক যুবকের। এক সময় সামান্য বিবাদ ভয়াবহ রূপ নেয়। অভিযোগ মতে সামান্য তর্কাতর্কির পর স্থানীয় ওই যুবক নিজের বাড়িতে যায়, কিছুক্ষণ পর ধারালো অস্ত্র সহ আরেক যুবককে নিয়ে আসে। তারপর শুরু হয় তাণ্ডব লীলা। এই দুই যুবক মিলে একের পর এক বরযাত্রী গাড়িতে হামলা শুরু করে। এতে বর পক্ষের কমপক্ষে আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি চারজন চালক আহত হন। একসময় প্রাণভয়ে চালকেরা পালাতে বাধ্য হন। চালকের ভাষ্যমতে, এ দুই যুবক এমন উন্মত্ত ছিল যে, ওদের হাতে তাদের প্রাণ যাওয়ার ভয়ে পালিয়ে যেতে হয়েছে তাদের।

এদিকে,ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বিহাড়া পুলিশ। আটক করে অভিযুক্ত দুই যুবককে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *