২২ জুলাই: ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল জম্মু-কাশ্মীরের অনন্তনাগে। বুধবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে অনন্তনাগের লালচক এলাকায় পুলিশের একটি দলের ওপর অতর্কিত গুলি চালায় জঙ্গিরা। এই হামলায় আশিক হোসেন কুরেশি (৩৫) নামে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগামে সংঘটিত জঙ্গি হামলার দায়ও এই সংগঠনই স্বীকার করেছিল।



