বরাক তরঙ্গ, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসের পুন্য দিনে রবিবার হাইলাকান্দি রোটারি ক্লাবে এক বিনামূল্যে হৃদ রোগ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৫০ জন রোগীকে পরামর্শ দেন বিশিষ্ট হৃদ রোগ বিশেষজ্ঞ ডাঃ আহমদ হোসেন চৌধুরী ও সিদ্ধার্থ দত্ত। সহযোগিতায় ছিল আসাম হার্টকেয়ার সোসাইটির বরাক উপত্যকা শাখা। এদিন শিবিরের শুরুতে ক্লাবের প্রাক্তন সভাপতি শংকর চৌধুরী সবাই কে স্বাগত জানিয়ে বলেন রোটারি ক্লাব বিশ্বের সকল মহিলার প্রতি সম্মান জানিয়ে আজকের এই শিবির টি উৎসর্গ করেছে। আর এতে চিকিৎসক হিসেবে অংশ গ্রহণ করার জন্য প্রখ্যাত হৃদ রোগ বিশেষজ্ঞ ডাঃ আহমদ হোসেন চৌধুরীকে প্রাক্তন সভাপতি হরকিশোর চন্দ উত্তরীয় দিয়ে সম্মান জানান এবং অপর প্রাক্তন সভাপতি সমীরণ পাল স্মারক উপহার তুলে দেন এবং তরুন চিকিৎসক ডাঃ সিদ্ধার্থ দত্তকে সম্মান জানান এছাড়াও ক্লাব সদস্য তথা হার্টকেয়ার সোসাইটির সদস্য পিনাককান্তি চক্রবর্তীকে সম্মান জানান ক্লাব সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী।

এছাড়াও এদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ক্লাবের প্রথম মহিলা সভাপতি তথা সাহিত্য কর্মী প্রীতিকণা পাল, আইনজীবী অমৃতা জৈন, সঙ্গীত শিল্পী বন্দনা চক্রবর্তী ও স্বাস্থ্য কর্মী মঞ্জু দাস কে পুষ্প স্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান ক্লাব সভাপতি ত্রিদিবেশ চক্রবর্তী, সম্পাদক কামাল হোসেন চৌধুরী, সদস্য ডাঃ নজমুল হোসেন, প্রাক্তন সম্পাদকদ্বয় লুৎফর রহমান বড়ভূইয়া ও ইন্দ্রনীল চক্রবর্তী, প্রাক্তন সভাপতি অসিত কুমার পাল ও কানাইয়া সারদা সহ অন্যান্যরা। পরবর্তী তে ৫০ রোগীর উচ্চ রক্ত চাপ, ব্লাড সুগার ইত্যাদি পরীক্ষা করা সহ ইসিজি এবং ওষুধপত্র ও প্রদান করা হয়। এই কাজে বিভিন্ন মেডিসিন কোম্পানি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এদিকে, হাইলাকান্দি তে হৃদরোগের চিকিৎসক না থাকার জন্য প্রায় রোগী দের শিলচর যেতে হয়। এক্ষেত্রে রোটারি ক্লাবের এই শিবির আয়োজনের জন্য সুবিধাভোগীরা কৃতজ্ঞতা জানান




