বি ডিভিশনে চ্যাম্পিয়ন সোনাই ক্লাব

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচর ডিএসএ-র বি ডিভিশন ক্রিকেটে চ্যাম্পিয়ন হল সোনাই ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা আজ সহজে ৭ উইকেটে হারায় প্রথম পল্লী ক্লাবকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান করে প্রথম পল্লী ক্লাব। দলের পক্ষে অর্ধশতরান করেন শান্তনু ঘোষ। তিনি ৪৫ বলে করেন ৫৯। এছাড়া সৌরভ নাথ ২৩, মেহবুব আলম সদিয়ল এবং মৃণালকান্তি নাথ করেন ১৯ রান করে। সোনাই ক্লাবের বোলারদের মধ্যে আলামন লস্কর, শাহিদ আহমদ লস্কর বাপ্পন এবং শাহিদুল রাজ খান দু’টি করে উইকেট নেন। জবাবে ১৬.৫ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করে ফেলে সোনাই ক্লাব। তাদের অধিনায়ক রাহুল আহমেদ লস্কর ৩১ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের ভাগ্য গড়ে দেন। হাঁকান ছয়টি ছক্কা এবং পাঁচটি বাউন্ডারি।

এছাড়া রোহন হুসেন লস্কর ২৬, শাহিদ আহমদ লস্কর ২১ এবং চিরঞ্জিৎ সিনহা ১০ রান করেন। সৌরভ নাথ নিয়েছেন দুই উইকেট। একটি পান জিএম তুঝফিকার আহমদ লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *