বরাক তরঙ্গ, ৬ মার্চ : কাছাড় জেলার বদরপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মুক্তা সহ এক পাচারকারীকে আটক করেছে রেল পুলিশ। জানা গেছে, অভিযানে মোট ৬৯৯টি মুক্তা উদ্ধার করা হয়েছে। আটক পাচারকারীর নাম থাং চিয়ান মুআংগ, তিনি মিজোরামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মুক্তাগুলির বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। এগুলো আনন্দ বিহার এক্সপ্রেস-এ করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর GRP ও শুল্ক বিভাগের যৌথ অভিযানে ট্রেনটি তল্লাশি চালিয়ে মুক্তাগুলি জব্দ করা হয় এবং অভিযুক্ত পাচারকারীকে আটক করা হয়। ঘটনাকে ঘিরে রেলপুলিশ আরও তদন্ত শুরু করেছে।




