সামান্য বিড়ি নিয়ে বিবাদ, মানসিক ভারসাম্যহীন পুত্রের শাবলের আঘাতে বাবার মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মার্চ : সামান্য বিড়ি নিয়ে বিবাদের জেরে মানসিক ভারসাম্যহীন পুত্রের শাবলের আঘাতে প্রাণ হারালেন এক বৃদ্ধ পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত আভাঙ্গা ফিশারি পাড়ায়। ঘটনাকে ঘিরে এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ৭টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত মঙ্গল সিনহা (৪৭) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহত ব্যক্তি তার বাবা মানের সিনহা (৮৩)।
পরিবার সূত্রে জানা যায়, সকালে মঙ্গল সিনহা তার বাবার বিড়ির প্যাকেট থেকে ৪–৫টি বিড়ি নিয়ে নেন। পরে মানের সিনহা ঘরে এসে বিড়ি কম দেখে ছেলেকে এ নিয়ে প্রশ্ন করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। হঠাৎ উত্তেজিত হয়ে মঙ্গল খাটের নিচ থেকে একটি শাবল বের করে বাবার পেটে আঘাত করে। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মানের সিনহার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত রান্নাঘরে গিয়ে চা পান করে বলে জানিয়েছেন নিহতের স্ত্রী বিনদনী সিনহা। তিনি আরও জানান, তার ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধলাই জেলার পুলিশ সুপার দেশাই রুষিকেশ জয়সিং, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক, সালেমা থানার ওসি দীপক দাসসহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *