দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ মার্চ : ঘুংগুর এপিডিসিএল মাঠে তিন দিনব্যাপী প্রথম কাছাড় ইলেকট্রিক্যাল সার্কল ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগের উদ্বোধন হল। শুক্রবার সন্ধ্যায় ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা করেন উপস্থিত কর্মকর্তারা। অনুষ্ঠানে এপিডিসিএলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জানান, কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং শারীরিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যেই এই প্রথমবারের মতো এপিডিসিএলের কাছাড় জেলা শাখার উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তারা।
এই প্রতিযোগিতায় এপিডিসিএলের বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করবেন। খেলাধুলার মাধ্যমে কর্মীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে বলেই আয়োজকদের আশা।




