অসমের আকাশে নিখোঁজ সুখোই যুদ্ধবিমান

Spread the news

৫ মার্চ : অসমের আকাশে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। ভারতীয় বায়ুসেনার (IAF) একটি অত্যাধুনিক সুখোই Su-30MKI (Sukhoi Su-30MKI) যুদ্ধবিমান বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাডারের নজরদারি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছে। বিমানটির খোঁজে জোরকদমে তল্লাশি শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। প্রাথমিক খবর অনুযায়ী, যুদ্ধবিমানটি অসমের জোরহাট থেকে উড়েছিল এবং সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট নাগাদ র‍্যাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২০০০-এর দশকের শুরুর দিকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হওয়া সুখোই Su-30MKI বিমানটিকে অন্যতম শক্তিশালী এবং সক্ষম প্রথম সারির যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয়। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই টুইন-ইঞ্জিন (দ্বি-ইঞ্জিন বিশিষ্ট) মাল্টিরোল ফাইটার জেটটি আসলে ভারত, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের অ্যাভিওনিক্স ও অস্ত্রশস্ত্রের এক অনন্য সমন্বয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *