বরাক তরঙ্গ, ৫ মার্চ : এআইইউডিএফ দল ছাড়লেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া।বৃহহস্পতিবার দল সুপ্রিমো মাওলানা বদর উদ্দিন আজমলের কাছে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা পত্র প্রেরণ করেন করিম উদ্দিন বড়ভূইয়া। পদত্যাগপত্রে করিম উদ্দিন বরভূইয়া জানান, তিনি এআইইউডিএফের প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার জন্য মূল্যবান ছিল এবং দলের নেতৃবৃন্দ ও সহকর্মীদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ। পত্রে তিনি আরও উল্লেখ করেন, জনসেবার নতুন অধ্যায় শুরু করার জন্য তিনি সবার শুভেচ্ছা কামনা করছেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রাকমুহূর্তে বিজেপির শরিক অগপ দলে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল। দু একদিনের মধ্যে অগপ দলে যোগদান করবেন বলে জানা গেছে। করিম উদ্দিন বড়ভুইয়ার রাজনৈতিক নতুন ঠিকানা অগপ দল হবে তা নিশ্চিত।



