২১৫ নং দুলাল রায় এলপি স্কুলের ছাত্র দেবজিতের কৃতিত্ব

Spread the news

বরাক তরঙ্গ, ২ মার্চ : নরসিংহপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত নগদীরগ্রাম ক্লাস্টারের অধীন ২১৫ নং দুলাল রায় এলপি স্কুলের ছাত্র দেবজিৎ সিনহা চলতি শিক্ষাবর্ষে পালংঘাট ক্লাস্টার আয়োজিত অসম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্স কাছাড় জেলা শাখার সহযোগে নরসিংহপুর শিক্ষাখণ্ড ভিত্তিক বৃত্তি পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছে। পরীক্ষায় মোট ৭৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলো। এই ছাত্রী কঠোর পরিশ্রম এবং নিরলস অধ্যবসায় করে এই ফল লাভ করেছে। ছাত্রীর কঠোর পরিশ্রম এবং নিরলস অধ্যবসায়ের উর্বর ভূমিতে এহেন সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং এতদঅঞ্চলের জনসাধারণের মধ্যে আনন্দের হাওয়া বইছে। এই এলপি স্কুল গ্রামে অবস্থিত হলেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে। আগেও এই স্কুল থেকে ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছিল।

শিক্ষা খণ্ড স্তরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করে চলেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শিক্ষক-শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক-শিক্ষিকাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা সহকারে পাঠদান। তাঁদের নেতৃত্ব, আন্তরিকতা এবং শিক্ষার প্রতি দায়বদ্ধতার ফলেই স্কুলটি শিক্ষা খণ্ড স্তরে সাফল্যের নজির গড়ে চলেছে। সংবাদ প্রেরণে স্কুলের প্রধান শিক্ষিকা নিবেদিতা ধর দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *