জুবিনের দুই দেহরক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল CM Vigilance এর

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের দুই দেহরক্ষী নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তদারকি কোষ (CM Vigilance) আদালতে চার্জশিট দাখিল করেছে। প্রায় ১০০০ পৃষ্ঠার এই অভিযোগনামায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্রে জানা গেছে, দীর্ঘ তদন্তের পর CM Vigilance আদালতে বিশদ চার্জশিট জমা দেয়। অভিযোগ, দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করার সময় নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্য শিল্পী জুবিন গার্গের কাছ থেকে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেন। তদন্তে আরও জানা গেছে, তাদের সম্পত্তির পরিমাণ আয়ের তুলনায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

নন্দেশ্বর বরার সম্পত্তি প্রায় ৪০ শতাংশ এবং পৰেশ বৈশ্যৰ সম্পত্তি প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে এর আগেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে দুই অভিযুক্তই বাকসা কারাগারে বন্দী রয়েছেন।

এদিকে, গত ২৫ ফেব্রুয়ারি দুই অভিযুক্তের জামিন আবেদন রাজ্যের বিশেষ বিচারকের আদালত খারিজ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *