নেহেরুর মুর্তি ভাঙচুর : গভীর উদ্বেগ এসইউসিআই-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : এসইউসিআই (কামিউনিস্ট) দলের আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে কাছাড় জেলার পয়লাপুরের চৌরাস্তার মোড়ে অতীতে জনগণের প্রচেষ্টায় স্থাপিত ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মুর্তি এক্সেকেবেটর লাগিয়ে ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দলের রাজ্য সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য চন্দ্রলেখা দাস বলেন, সম্প্রতি গোটা দেশেই রাজনৈতিক মতপার্থক্যকে হাতিয়ার করে এধরনের জঘন্য কর্মকাণ্ড ঘটানো হচ্ছে যা অসহিষ্ণুতার পরিচায়ক।

তিনি দাবি জানান ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি সমস্ত আংশের জনগণকে সংযম বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *