ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায় আর নেই, শোক

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি: বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায় আর নেই। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি শিলচর এক বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুর শেষদিন পর্যন্ত বার্তালিপি দৈনিকের ক্রীড়া সাংবাদিক ছিলেন তিনি। এর আগে দৈনিক যুগশঙ্খ ও অধুনালুপ্ত দৈনিক জনকণ্ঠ পত্রিকায় তিনি সুনামের সঙ্গে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। প্রান্তজ্যোতি দৈনিকেও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

মৃত্যুকালে বাবা সুকুমার রায়, স্ত্রী সংহিতা রায় এবং দুই মেয়েকে রেখে গেছেন তিনি। মূল বাড়ি ধলাই বিধানসভা এলাকার হাওয়াইথাংয়ে হলেও দীর্ঘদিন ধরে শিলচর ইটখলা কালীবাড়ি রোডের স্থায়ী বাসিন্দা ছিলেন সঞ্জয় রায়। শুক্রবার দুপুরে শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান বার্তালিপি দৈনিকের পরিবার সহ শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে, সাংবাদিক বিকাশ চক্রবর্তী, অভিজিৎ ভট্টাচার্য, হিমু লস্কর, উত্তমকুমার সী, তাজ উদ্দিন, মিলন উদ্দিন লস্কর, তিলক পুরকায়স্থ, গৌতম তালুকদার, আশু চৌধুরী, উত্তম সাহা, বিশ্বজিৎ দত্ত, বাহার উদ্দিন চৌধুরী, বিক্রম সরকার, রূপক চক্রবর্তী, বিশ্বজিৎ আচার্য, দিলু দাসসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *