কলেজ অধ্যক্ষদের পাঁচ দিবসীয় ওরিয়েন্টেশন ও নেতৃত্ব বিকাশ কর্মশালা ইম্ফলে

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : উত্তর-পূর্ব ভারতের কলেজ অধ্যক্ষদের জন্য নেতৃত্ব বিকাশের উপর পাঁচ দিনের ওরিয়েন্টেশন কাম ওয়ার্কশপ বিগত ১৬-২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইম্ফলে অনুষ্ঠিত হয়। ডিএম কলেজ আর্টস ডিএমইউ-র অডিটোরিয়াম হলে কর্মশালাটি আয়োজন করে জাতীয় শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন ইনস্টিটিউট, নতুন দিল্লীর উচ্চ ও পেশাদার শিক্ষা বিভাগ। সহযোগিতায় ছিল মণিপুর ইম্ফলের ধনমঞ্জুরী বিশ্ববিদ্যালয়। 

পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় উত্তর-পূর্ব ভারতের অসম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং সিকিমের ৪১ জন কলেজ অধ্যক্ষ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন প্রাদেশিকৃত কলেজ থেকে চারজন অধ্যক্ষ অংশ নেন, এরা হলেন ড. অপ্রতিম নাগ (অধ্যক্ষ, কাছাড় কলেজ), ড. অরুন্ধতী দত্ত চৌধুরী (অধ্যক্ষ ইনচার্জ, রাধামাধব কলেজ), ড. তাজ উদ্দিন খান (অধ্যক্ষ, পশ্চিম শিলচর কলেজ) ও ড. জয়শ্রী চক্রবর্তী (অধ্যক্ষ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়, এরালিগুল, শ্রীভূমি)।

কর্মশালায় নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, যেখানে অঞ্চলের কলেজের অধ্যক্ষদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন সেশন পরিচালনা করেন অ্যাকাডেমিয়া এবং শিক্ষা প্রশাসনের বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *