রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : আত্মনির্ভর অসম অভিযান ২.০ উদ্বোধন সহ একাধিক প্রকল্পের অনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার মুখ্যমন্ত্রী বরাক সফরে উপস্থিত হয়ে শিলচরে রামনগর আইএসটিটিতে কাছাড় জেলার লক্ষীপুর, লালা, বদরপুর, হাইলাকান্দি, শ্রীভূমি, শিলচরের একাধিক প্রকল্পের ভার্চুয়ালি ফলক উন্মোচন করেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দির জেলার সুবিধাপ্রাপকদের হাতে কিস্তির চেক তুলে দেন।
অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান শিলচর রামনগর আইএসটিটিতে শ্রীভূমি, হাইলাকান্দি ও কাছাড় জেলার ৭২৭১জন হিতকারীদের মধ্যে ‘মুখ্যমন্ত্রী অসম অভিযান ২.০’ মাধ্যমে প্রথম কিস্তির চেক প্রদান করেন। তিনি এও বলেন, বিজেপি সরকার এক লক্ষ ৬০ হাজার যুবক-যুবতীদের মধ্যে এবার সরকারি চাকরি প্রদান করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে আরও ২ লক্ষ সরকারি চাকরি প্রদান করা হবে বলে ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী তিনি এও বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে ১৪ মার্চ শিলচরে ফ্লাইওভারের শিলান্যাস করবেন একইদিনে প্রধানমন্ত্রী শিলান্যাস করবেন পাঁচগ্রাম-বরাপানি হাইস্পিড করিডরের আসামের মুখ্যমন্ত্রী বলেন আগামী ২০২৬ নির্বাচনে বিজেপি ১০ থেকে ১২টা আসনে জয় লাভ করবেন এদিকে আসামের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার বিভিন্ন প্রকল্পের জন্য ৩০০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী,নমন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার ও বিভাগীয় আধিকারিকরা।



