ফুটবল খেলার সময় হঠাৎ মাঠেই অসুস্থ, মৃত্যু সাংসদের

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : শিলং লোকসভা আসনের সাংসদ রিকে এ জে সিংকন আর নেই। ফুটবল খেলতে গিয়ে হঠাৎ মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৪ বছর।

জানা গেছে, শিলং–এর মাওইয়ং এলাকায় ফুটবল খেলছিলেন তিনি। হঠাৎ মাঠেই লুটিয়ে পড়লে প্রথমে তাঁকে CHC মাওইয়ং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রবার্ট হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই  মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইস্ট খাসি হিলস জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকরা হাসপাতালে ছুটে যান। এছাড়া ভয়েস অব দ্য পিপল পার্টি–র প্রধান আর্ডেন্ট বাসাইয়াওমইত, মাওহাতি এলাকার বিধায়ক চার্লস মার্নগনার–সহ একাধিক রাজনৈতিক নেতা হাসপাতালে উপস্থিত হন।

এদিকে, দলের কর্মী, বিভিন্ন দলের বিধায়ক এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রীও হাসপাতালে পৌঁছান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে ভিড় ক্রমেই বাড়ছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি, তবে দলের কর্মী ও কয়েকজন বিধায়ক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *