সোনাই প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ান দৃষ্টি

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : হার দিয়ে শুরু করেও শেষ পর্য়ন্ত সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ান হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ান দৃষ্টি সোনাই। বুধবার ফাইনালে তারা ২ উইকেটে হারিয়েছে সন অব সোনাইকে। এদিন সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত ফাইনালে ম্যাচে টসে জিতে সন অব সোনাই প্রথম করতে নেমে ১৫ ওভারে ১০ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। সন অব সোনাই এর হয়ে ভাল রান পান এমাদ বড়ভূইয়া ২৯ রান, ইসমাইল মজুমদার ২১ রান, শাজাহান হোসেন ১৮ রান, টিংকু লস্কর ১১ রান। দৃষ্টি সোনাই এর বিজয় দাস ৩টি উইকেট, আজাদ হোসেন ২টি উইকেট, আপ্পু আজাদ ২টি উইকেট, রাকেশ সিং ২টি উইকেট, রমজান মজুমদার ১টি উইকেট পান। ১২৭ রানের স্কোরের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নেমে দৃষ্টি সোনাই ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের হয়ে মেহমুদ সর্বোচ্চ ৩৬ রান করেন।

এছাড়াও বিজয় দাস ১৯ রান, মোহাম্মদ ১৮ রান, অপ্পু আজাদ ১৫ রান, রমজান মজুমদার ১৩ রান করেন। এদিন সকালে দৃষ্টি সোনাই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এমএম সুপার কিংসকে হারিয়ে ফাইনালে ছাড়পত্র পায়। এর আগে কোয়ালিফায়ার ম্যাচে সন অব সোনাই দৃষ্টিকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র অর্জন করে। আর ফাইনালে দৃষ্টি সন অব সোনাইকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। ফাইনালের শেষে চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি সহ নগদ ২৫ হাজার টাকা তুলে দেন গৌরব রায় স্মৃতি ট্রফির দাতা গৌরব রায়ের স্ত্রী নিবেদিতা রায় ও তাঁর ছোট ভাই সত্যব্রত রায় (সবু) ও সান্তু রায়। রানার্সআপ দল সন অব সোনাই এর হাতে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা তুলে দেন সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জহির মোহাম্মদ ইকবাল বাহার লস্কর, প্রাক্তন দুই সাধারণ সম্পাদক আক্তার হোসেন লস্কর ও নবেন্দু বিকাশ দাস (শঙ্কর)।

এদিন ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান দৃষ্টির বিজয় দাস, প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান পুরস্কার পান সন অব সোনাই-র এমাদ বড়ভূইয়া, বেস্ট ফিল্ডার পুরস্কার পান অভিষেক পালিত। পুরস্কার গুলি তুলে দেন সংস্থার সভাপতি জাকির মোহাম্মদ কবীর লস্কর (সাহার), দুই সহ-সভাপতি সাহদত হোসেন লস্কর (বাপ্পি), এসএম দিলওয়ার জাহান লস্কর, আজমল হোসেন লস্কর, নজমুল হক বড়ভূইয়া, নাজির বড়লস্কর, আপ্পু লস্কর, আব্দুল জলিল আহমদ, রমিজ উদ্দিন লস্কর, সংস্থার সম্পাদক আবু হানিফ লস্কর (মান্না), রামকৃষ্ণ নাথ, তাহের আহমদ মজুমদার, আশরাফুল আলম লস্কর, সাহিদ হোসেন বাপন, ইনতাজুল হক প্রমুখ। এদিন পুরস্কার বিতরণী সভাটি পরিচালনা করেন সবুর আহমদ মজুমদার( টুকন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *