১৮ ফেব্রুয়ারি : ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনের দিনক্ষণ ঘোষণা হল। বুধবার কমিশনের (Election Commission) তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের ৫টি আসন সহ দেশের ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে (Rajya Sabha Election)।
কমিশন জানিয়েছে, রাজ্যসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। ৬ মার্চ জমা পড়া আবেদনগুলি যাচাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৯ মার্চ। তবে কোনও আসনে একজনই মনোনয়ন জমা দিলে ভোটাভুটির প্রয়োজন পড়বে না। অন্যথায়, ১৬ মার্চ ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্রের ৭টি, তামিলনাডুর ৬টি, বিহারের ৫টি, ওডিশার ৪টি, অসমের ৩টি, ছত্তিশগড়ের ২টি, হরিয়ানার ২টি, তেলেঙ্গানার ২টি এবং হিমাচল প্রদেশের ১টি রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে।



