ইটবোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় দেড় বছরের শিশুর মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : হৃদয়বিদারক দুর্ঘটনা! ইটবোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় দেড় বছরের শিশুর প্রাণ গেল। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় শোণিতপুর জেলার কচুবিল এলাকায়। মৃত শিশুটির নাম রইহান আহমেদ।

জানা গেছে, JBI ইটভাটায় ইটবোঝাই ট্র্যাক্টর শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত ট্র্যাক্টরটির নম্বর AS 05 AC 0664 বলে জানা গেছে।

ঘটনার পরপরই অসম পুলিশ ট্র্যাক্টরটি হেফাজতে নেয়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। ছবি এআই সৌজন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *