অজিতকুমার সোম ও মঞ্জু সোম ভলিবল টুর্নামেন্ট শুরু সোনাইয়ে

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : সোনাই নিত্য গোপাল স্কুলের মাঠে পঞ্চম বারের মতো অজিতকুমার সোম ও মঞ্জু সোম প্রাইজমানি গ্রামীন ভলিবল প্রতিযোগিতা শুরু হলো। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উত্তর কৃষ্ণপুর ভলিবল দল ও সোনাই বিসিসি দল। উত্তর কৃষ্ণপুর সরাসরি জয়লাভ করে সোনাই বিসিসি ভলিবল দলের বিরুদ্ধে। ৩-০ সেটে। প্রতিযোগিতার শুরুতে উপস্থিত আয়োজকরা জানান, ভলিবল খেলাধুলার সার্বিক বিকাশ ও গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় যাতে  বেরিয়ে আসেন, এই উদ্দেশ্যেকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এদিন খেলার আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে মুখ্য অতিথি হিসেবে পরিচিত হন অবসরপ্রাপ্ত বাস্তকার কামাল উদ্দিন মজুমদার, সম্মানিত অতিথি ছিলেন মৃনাল নাথ, সালে আহমেদ লস্কর, কৃষ্ণ কংসবনিক, রাতুল ভট্টাচার্য, জগবন্ধু পাল ও স্পনসরার পরিবারের পক্ষে সমাজসেবী সুরজ সোম সহ ব্যবস্থাপক সংগঠন খোঁজ-এর  পক্ষে ক্রীড়া সম্পাদিকা তাহেরা লস্কর, কোষাধ্যক্ষ কামাল লস্কর, সহযোগী আয়োজক সোনাই ফুটবল অ্যাকাডেমির বদর উদ্দিন মজুমদার, জলিল উদ্দিন লস্কর, নজমুল হোসেন বড়লস্কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *