আলিপুর ব্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে বন্ধ্যাত্মকরণ শিবির

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : আলিপুর ব্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ৪৫ জন মহিলার বন্ধ্যাত্মকরণ শুক্রবার সফল ভাবে সম্পন্ন হয়েছে। রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর এর উদ্যোগে, জাতীয় স্বাস্থ্য মিশন ও আলিপুর হাসপাতালের ব্যবস্থাপনায় বন্ধ্যাত্মকরণ শিবির আয়োজন করা হয়। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক কেআর দে ও তার টিম এই শিবির পরিচালনা করেন। উপস্থিত ছিলেন হরিনগর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ইনচার্জ ডাঃ দেবজ্যোতি নাথ ও তার টিম সহ আলিপুর হাসপাতালের চিকিৎসক। পরিবার পরিকল্পনা গ্রহণ করতে ইচ্ছুক ৪৫ জন মহিলার বন্ধ্যাত্মকরণ সফলভাবে সম্পন্ন করেছেন মেডিকেল টিম। বিভিন্ন কারণে ইচ্ছুক কয়েকজন মহিলার বন্ধ্যাত্মকরণ করা সম্ভব হয়নি।

মেডিক্যাল টিম আলিপুর ব্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল কতৃপক্ষের ব্যবস্থাপনাকে তাদের ক্রমাগত সহযোগিতা, সমর্থন এবং আতিথেয়তার জন্য  আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছন। আলিপুর হাসপাতাল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কার্যসূচির দায়িত্ব পালন করে থাকে। প্রতিবছর বন্ধ্যাত্মকরণ কর্মসূচি ও পালন করা হয় আলিপুর হাসপাতালে।          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *