মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে জমি নিয়ে বিতর্ক, প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন দুই মহিলারূপক চক্রবর্তী, শিলচর।

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : শিলচরের মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে ক্রয় করা জমিতে প্রবেশ ও কাজ করতে বাধা দেওয়ার অভিযোগ তুললেন দুই মহিলা—দীপাঞ্জলি দেব কর ও অনুস্তুপা রায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দীপাজ্ঞলি দেব কর ও অনুস্তুপা রায় জানান, তারা মালুগ্রাম মহাপ্রভু কলোনিতে ১৪ কাঠা জমি বৈধ কাগজপত্রের ভিত্তিতে জমির মালিকের কাছ থেকে ক্রয় করেছেন। জমি ক্রয়ের পর সেখানে কাজ শুরু করতে গেলে স্থানীয় একাংশের মানুষ তাদের বাধা দেন বলে অভিযোগ। তাদের দাবি, কিছু স্থানীয় ব্যক্তি অভিযোগ তুলেছেন যে তারা নাকি গুণ্ডাবাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করছেন। তবে তাঁদের বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে সমস্ত বৈধ নথিপত্র সম্পন্ন করেই জমিটি কেনা হয়েছে বলে জানান।

এছাড়াও তাদের অভিযোগ, কাজের লোক নিয়ে জমিতে প্রবেশ করতে গেলেই একাংশ স্থানীয় মানুষ বাধা প্রদান করছেন এবং জমিটি নিজেদের বলে দাবি করছেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা নিজেদের ক্রয় করা জমিতে প্রবেশ করতে পারছেন না বলে আক্ষেপ করেন দুই মহিলা। এই পরিস্থিতিতে তাঁরা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে ন্যায্য বিচারের আবেদন রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *