উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু, কাছাড়ে অসদুপায়ে জড়িত ৬ পরীক্ষার্থী বহিষ্কৃত

বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা বুধবার থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই কাছাড় জেলায় নকল করার অভিযোগে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, বালিঘাট এলাকার জিলকদর আলি হায়ার সেকেন্ডারি স্কুল পরীক্ষাকেন্দ্র থেকে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একইভাবে সোনাই এমসিডি কলেজ কেন্দ্র থেকেও আরও ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, কাছাড় জেলায় মোট ৩২টি কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬,৪৯৬ জন। এর মধ্যে ছাত্র ৭,০৭৮ জন এবং ছাত্রী ৯,৪১৮ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *