হাইলাকান্দিতে আর্থিক সাক্ষরতা সপ্তাহের সূচনা

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলায় সোমবার থেকে শুরু হয়েছে আর্থিক সাক্ষরতা সপ্তাহ উদযাপন। এ উপলক্ষে মঙ্গলবার হাইলাকান্দি শহরে একটি আর্থিক সচেতনতা ভ্যানের যাত্রা শুরু করা হয়। ডিডিএম, নাবার্ড, বিএমসি, এসিএবি এবং আসাম গ্রামীণ ব্যাঙ্কের কর্মকর্তাদের উপস্থিতিতে নাবার্ড কার্যালয় প্রাঙ্গণ থেকে ভ্যানটির আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করা হয়। এই ভ্যানের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে রিজার্ভ ব্যাংক, নাবার্ড এবং বিভিন্ন ব্যাংকের উদ্যোগে পরিচালিত আর্থিক সাক্ষরতা সপ্তাহের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে।

সপ্তাহব্যাপী প্রচারের অংশ হিসেবে সচেতনতা ভ্যানটি জেলার বিভিন্ন গ্রামে পরিদর্শন করবে। সামাজিক নিরাপত্তা প্রকল্প, সি-কেওয়াইসি, রি-কেওয়াইসি, জালিয়াতি প্রতিরোধ এবং অ্যাকাউন্ট হাইজিন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উল্লেখ্য, চলতি বছরের আর্থিক সাক্ষরতা সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় হলো— “কেওয়াইসি: আপনার নিরাপদ ব্যাংকিংয়ের প্রথম ধাপ। এদিকে, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার চণ্ডীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় একটি আর্থিক সাক্ষরতা শিবিরেরও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *