কাছাড়ের ৭ বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাছাড় জেলা নির্বাচন দপ্তরের তরফে প্রকাশ করা হয়েছে লক্ষীপুর, উদারবন্দ, কাটিগড়া, বরখোলা, শিলচর,  সোনাই এবং ধলাই (এসসি) বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ফটো ভোটার তালিকা।এই তালিকা প্রকাশ করা হয়েছে বিশেষ সংশোধনী কার্যক্রমের আওতায়, যেখানে যোগ্যতার তারিখ ধরা হয়েছে ১ জানুয়ারি ২০২৬। চূড়ান্ত তালিকা অনুযায়ী কাছাড় জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৯ হাজার ৯০৩ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৬ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন,মহিলা ভোটার ৬ লক্ষ ৯০ হাজার ২৮৩ জন,এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। জেলা জুড়ে মোট ১৭৩২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয় এবং সংশ্লিষ্ট বিএলও-দের কাছে এই চূড়ান্ত ভোটার তালিকা পরিদর্শনের জন্য উপলব্ধ রয়েছে। ভোটার তালিকা সংক্রান্ত কোনও আপত্তি বা আপিল থাকলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *