আজ থেকে পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ,  ৭ ফেব্রুয়ারি : রবিবার শুরু হবে পাথারকান্দিতে উচ্ছেদ অভিযান। সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে প্রশাসন নামাচ্ছে বুলডোজার সহ বিশাল নিরাপত্তা বাহিনী। হাজারেরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করে রবিবার ভোর থেকেই শুরু হতে চলেছে এই বৃহৎ অভিযান। একদিকে, সরকারি জমি উদ্ধারের প্রশাসনিক দৃঢ়তা, অন্যদিকে বসতভিটা হারানোর আতঙ্কে দিশেহারা বনাঞ্চলে বসবাসকারী মানুষ সব মিলিয়ে পাথারকান্দি জুড়ে এখন চরম উত্তেজনা ও হাহাকারের আবহ। পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি সম্পূর্ণ রবিবার ভোর থেকে শুরু প্রশাসনের সর্ববৃহৎ অভিযান চলবে। এতে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার অন্তর্গত বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারী পরিবারগুলিকে উচ্ছেদ করতে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

এক হাজারেরও বেশি পরিবার উচ্ছেদের মুখে প্রশাসন সূত্রে জানা গেছে, এই অভিযানের আওতায় এক হাজারেরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে। তালিকায় পাথারকান্দি বিধানসভার ইছাপার, মাধবপুর, বালিয়া, মধুরবন্দ, ছাগলমোয়া, যোগীছড়া, চাঁদপুর সহ আরও একাধিক সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলোর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *