সোনাই প্রিমিয়ার লিগে কোয়ালিফায়ার ম্যাচে জয়ী সন অব সোনাই

বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তীবর্ষের অঙ্গ হিসেবে আয়োজিত গৌরব রায় স্মৃতি প্রাইজমানি সোনাই প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার কোয়ালিফায়ার প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতল সন অব সোনাই। এদিন তারা হারিয়েছে দৃষ্টি সোনাইকে। সকালে সোনাই নিত্যগোপাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে  আয়োজিত ম্যাচে টসে জিতে সন অব সোনাই প্রথম করতে পাঠায় দৃষ্টি সোনাইকে। ব্যাট করতে নেমে দৃষ্টি সোনাই ১৫.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের হয়ে ইনজামুল মজুমদার সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়াও আজাদ লস্কর ও সাদ আমান লস্কর ১২ রান করে করেন আর কোনও ব্যাটসম্যান দুই সংখ্যার রান পাননি। সন অব সোনাই-র  চিরঞ্জীত সিংহ ৪টি উইকেট, আহাদ মজুমদার ২টি উইকেট, ইসমাইল মজুমদার ২টি উইকেট, শাজাহান হোসেন ও জাবেদ লস্কর ১টি করে উইকেট তুলে নেন। ৮৯ রানের লক্ষ মাত্রা নিয়ে ব্যাটিঙে নেমে সন অব সোনাই ৬.৪ বলে এক উইকেট হারিয়ে ৯১ রান তুলে নেয়। দলের হয়ে এমাদ বড়ভূইয়া সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়াও ভাল রান পান চিরঞ্জীত সিংহ ২৫ রান। অভিষেক পালিত করেন ৬ রান। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার পান সন অব সোনাই  চিরঞ্জীত সিংহ। শুক্রবার বেলা দেড়টার সময় এলিমিনেটর ম্যাচে খেলবে এমএম সুপার কিংস ও এএসএ ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *