মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘটল ১২ বছরের এক শিশুর। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ বড়খলার জারইলতলা প্রথম খণ্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।
গ্রামীণ রাস্তায় বালু নিয়ে একটি বাড়িতে এসেছিল ম্যাজিক ট্রাক। ওই ম্যাজিক ট্রাকের পেছনের চাকায় পড়ে মৃত্যু হয় শিশু শুভজিৎ নামে শিশুটির। সঙ্গে সঙ্গে খবর পেয়ে বড়খলা থানার ওসি কুলেন্দ্রকুমার হুজুরি ও সহকারী ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে উপস্থিত হয়ে কিভাবে দুর্ঘটনা হল খতিয়ে দেখেন। চালক পলাতক বলে জানা গেছে।



